স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১২:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

টেস্টেও ফ্রি হিট দেখতে চান ব্রড

স্টুয়ার্ট ব্রড। ছবি : সংগৃহীত
স্টুয়ার্ট ব্রড। ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটকে বিদায় বলেছেন এই মাসের শুরুতেই। ইংল্যান্ডের হয়ে টেস্টে ৬০০ উইকেটের বেশি শিকার করে অবসরে যাওয়া স্টুয়ার্ট ব্রডের এবার চাওয়া টেস্টে একটি আইন পরিবর্তন। তাই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি ও ওয়ানডের মতো অভিজাত সংস্করণেও ফ্রি হিট চান ইংল্যান্ডের সাবেক এই পেস তারকা।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার এক সপ্তাহ পর স্টুয়ার্ট ব্রড তার দীর্ঘদিনের বোলিং পার্টনার জেমস অ্যান্ডারসনের সঙ্গে ব্রিটিশ সংবাদমাধ্যম টকস্পোর্টের হয়ে লম্বা এক সাক্ষাৎকারে অংশ নেন। সেই সাক্ষাৎকারেই নিজের এই চাওয়ার কথা জানান ব্রড। নো বোলের জন্য বোলারদের শাস্তি হিসেবে ফ্রি হিট চালুর দাবি উত্থাপন করেছেন তিনি।

সাক্ষাৎকারে তিনি বলেন, ‘টেস্ট ক্রিকেটে আমি নো বল হলে ফ্রি হিটের বিধান চালু করার পক্ষে। কারণ বোলাররা স্লিপে তিনজন, গালি ইন ও কভার ইন সব জায়গায় ফিল্ডার রাখতে পারে। একদম সীমিত ওভারের ক্রিকেটের মতোই কিন্তু। তবে বোলার তো তার পায়ে বল করে নো বল দেয়। এখন অনেকেই বলতে পারেন, আমি অবসর নিয়েছি। তাই এটা বলা সহজ, তবে আমি প্রতিটি নো বলকে ফ্রি হিট চাই, কারণ বোলারদেরও শাস্তি পাওয়া উচিত।’

উল্লেখ্য বর্তমানে টেস্ট ক্রিকেটে নো বল হলে ব্যাটিং দলের স্কোরবোর্ডে শুধু একটি রান যোগ হয় আর ওই বলটি আবার করতে হয় কিন্তু অন্য ফরম্যাটের খেলায় এই দুই সুবিধা ছাড়াও পরের বলটিতে রান আউট ছাড়া ব্যাটারের আউট হওয়ার ভয় থাকে না।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০টি শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব’

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

নারায়ণগঞ্জে উৎসবমুখর পরিবেশে রথযাত্রা অনুষ্ঠিত

স্পেনের সঙ্গে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের স্মৃতি, এবার জয়ের সম্ভাবনা কার বেশি?

বিমানের ভাড়া কমানোর পদক্ষেপ নেওয়া হচ্ছে: বিমান ও পর্যটকমন্ত্রী

শরীয়তপুরে বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা অনুষ্ঠিত

আবু সাঈদের স্মরণসভায় অর্ধেক চেয়ার খালি কেন? —প্রশ্ন মন্ত্রীর 

হঠাৎ পদত্যাগের হিড়িক ভারতের মহাকাশ সংস্থায়

ম্যাচের আয় ফিলিস্তিনিদের সহায়তায় দিল নরওয়ে

চট্টগ্রামজুড়ে ৩০টির বেশি রথ, হাজারো ভক্তের ঢল

১০

গাইবান্ধায় জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

১১

জাতীয় কৃষক শক্তির আত্মপ্রকাশ 

১২

সারা দেশে রথযাত্রায় লাখো ভক্তের ঢল

১৩

ব্রাজিলের পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

১৪

চট্টগ্রামে দারোয়ানকে পিটিয়ে হত্যা, আটক ১

১৫

মোজাফফর হোসেনকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর

১৬

মেজাজ হারিয়ে আর্জেন্টাইন ফুটবলারকে চড় মারলেন জুড বেলিংহাম!

১৭

পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত বেড়ে ৪

১৮

আইইউবিতে ‘সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ মেজর চালু

১৯

‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’

২০
X