স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১২:০১ পিএম
অনলাইন সংস্করণ

ছাঁটাই করার গুঞ্জনের পর গিলেস্পিকে রেখে দেওয়ার সিদ্ধান্ত পিসিবির

জেসন গিলেস্পি। ছবি : সংগৃহীত
জেসন গিলেস্পি। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দৈনন্দিন কার্যক্রমকে ক্রিকেট ভক্তদের কাছে কখনোই নাটকের চেয়ে কম বলে মনে হবে না। নাটকে যেমন পদে পদে মোড় দেখা যায়, পিসিবির কার্যক্রমেও দেখা যায় সেই ছাপ। এইতো মাত্র একদিন আগেই খবর ছড়িয়ে পড়ল পাকিস্তানে ক্রিকেট দলের সব ফরম্যাটে কোচিং করাতে রাজি না হওয়ায় সরিয়ে দেওয়া হচ্ছে জেসন গিলেস্পিকে। তার জায়গায় আসছেন সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ। তবে একদিন যেতে না যেতেই সেখান থেকে সরে এল পিসিবি।

পিসিবি স্পষ্টভাবে জানিয়েছে যে, সাবেক পাকিস্তানি পেসার আকিব জাভেদ জেসন গিলেস্পির স্থলাভিষিক্ত হয়ে প্রধান কোচ হচ্ছেন—এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। গুঞ্জন ছিল যে গিলেস্পি সব ফরম্যাটের কোচিংয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পর আকিব জাভেদ তার জায়গা নিচ্ছেন। তবে পিসিবি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তান দলের কোচ হিসেবে থাকছেন গিলেস্পি।

পিসিবি এক্স-এ (পূর্বে টুইটার) একটি পোস্টে জানায়, ‘পিসিবি এই খবর জোরালোভাবে প্রত্যাখ্যান করছে। পূর্বঘোষণা অনুযায়ী, জেসন গিলেস্পি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট ম্যাচে পাকিস্তানের কোচ হিসেবেই থাকবেন।’

পিসিবির বিবৃতিতে শুধু টেস্ট সিরিজের কথা উল্লেখ করা হয়েছে। পাকিস্তান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে, যেখানে হোয়াইট-বল ফরম্যাটের জন্য নতুন কোচের ঘোষণা আসতে পারে।

গিলেস্পি দায়িত্ব নেওয়ার পর পাকিস্তানের পারফরম্যান্স মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ঘরের মাঠে বাংলাদেশ বিপক্ষে ২-০ টেস্ট সিরিজ হারের পর, ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে ২-১ জয় পায় পাকিস্তান। এটি ছিল ঘরের মাঠে প্রায় চার বছরে পাকিস্তানের প্রথম টেস্ট সিরিজ জয়।

অস্ট্রেলিয়ায় ২২ বছরের মধ্যে প্রথমবার পাকিস্তান একটি ওয়ানডে সিরিজ জিতে নেয়, যেখানে মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন দল ২-১ ব্যবধানে জয়লাভ করে। তবে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান প্রথম দুটি ম্যাচ হেরে যায়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সোমবার হোবার্টে অনুষ্ঠিত হবে।

সম্প্রতি আকিব জাভেদকে পাকিস্তানের পুরুষ দলের নির্বাচন কমিটির আহ্বায়ক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সম্প্রতি দেশের পিচ কিউরেটরদের দিয়ে মাল্টান এবং রাওয়ালপিন্ডিতে স্পিন সহায়ক পিচ তৈরি করিয়েছিলেন, যা ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।

পাকিস্তানের পরবর্তী সফর জিম্বাবুয়েতে হোয়াইট-বল ম্যাচ। সেখানে কে কোচ হিসেবে নিয়োগ পাবেন, তা এখনও দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১০

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১১

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১২

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৩

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৪

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৫

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৬

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৭

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

১৮

শ্লীলতাহানি থেকে হত্যাচেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে অভিনেত্রী

১৯

মাভাবিপ্রবির ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে রাহাদুল ও জাহিদুল

২০
X