ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম
আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ১১:০২ পিএম
অনলাইন সংস্করণ

আয়ারল্যান্ড সিরিজের স্পন্সর সেনোরা, যত টাকায় পেল

সেনোরার স্পন্সরশিপ উন্মোচন অনুষ্ঠান। ছবি : বিসিবি
সেনোরার স্পন্সরশিপ উন্মোচন অনুষ্ঠান। ছবি : বিসিবি

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড নারী দল। আগামী ২৭ নভেম্বর থেকে হতে যাওয়া আসন্ন এ সিরিজের টাইটেল স্পন্সর হয়েছে সেনোরা সঙ্গে পওয়ার্ড বাই হিসেবে থাকছে রুচি। আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে স্পন্সরের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নারীদের সম্প্রতি অতীতে হয়ে যাওয়া সিরিজগুলোতে স্পন্সর দেখা যেতো না। নানা প্রতিবন্ধকতার কথা শোনাতো বিসিবি। কিন্তু বিসিবির কমিটিতে পরিবর্তনের পর দেখা মিলল ভিন্নতা। নারীদের সিরিজেও পৃষ্ঠপোষকতা করতে দেখা যাচ্ছে বিভিন্ন কোম্পানিকে।

জানা গেছে, আসন্ন এ সিরিজে ৩০ লাখ টাকায় স্পন্সরশিপ পেয়েছে প্রতিষ্ঠানটি। যদিও আনুষ্ঠানিকভাবে আর্থিক অংকটা জানায়নি বিসিবি। তবে বোর্ডের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে৷ জানা গেছে, বিসিবির সবস্তরের টুর্নামেন্টেই স্পন্সরশিপ নিশ্চিতে কাজ করছেন তারা।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সেনোরা ও রুচিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও পাশে পাওয়ার আশা ব্যক্ত করেছেন বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। নারী ক্রিকেটের পাশে থাকার ব্যাপারে আশ্বাস দেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং ডক্টর জেসমিন জামান। এ সময় নারী খেলোয়াড়দের ব্যক্তিগত পর্যায়ে স্পন্সরশিপ দেওয়ার ব্যাপারে কাজ করবেন তারা।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১০

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১১

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১২

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৩

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৪

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৫

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৬

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৭

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৮

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১৯

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

২০
X