ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৫:০৬ পিএম
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত
ম্যাচের দৃশ্য। ছবি: সংগৃহীত

পাকিস্তানকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অপরাজিত ৬১ রানে চড়ে সহজ জয়ে ফাইনাল নিশ্চিত করেছে শিরোপাধারীরা। আগামী রোববার শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

দুবাইতে শুক্রবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে মাত্র ১১৬ রানে গুড়িয়ে দেয় বাংলাদেশ। এরপর ১৬৭ বল বাকি রেখেই দাপুটে জয় তুলে নেয় টাইগার যুবারা। ইয়ুথ ওয়ানডে ইতিহাসে দুই দলের মধ্যকার ম্যাচটি সর্বনিম্ন রানের (২৩৬) রেকর্ড হয়ে থাকবে।

ফাইনালে উঠার লড়াইয়ে আগে ফিল্ডিং বেছে নিয়েছিল বাংলাদেশ। অধিনায়কের সিদ্ধান্তকে দারুণভাবেই কাজে লাগান বাংলাদেশের পেসাররা। প্রথম ওভারেই পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙেন মারুফ মৃধা। আরেক ওপেনার শাহজাইব খানকে নিজের দ্বিতীয় ওভারেই ফেরান এই পেসার। তৃতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে পাকিস্তান। এরপর দ্রুতই মিডল অর্ডার ভেঙে দেন ইকবাল হোসেন। তার গতির তাণ্ডবে পাকিস্তান থেমে গেছে ১১৬ রানে।

সহজ লক্ষ্য পেয়েও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ২০ রানে ভাঙে উদ্বোধনী জুটি; কোনো রান না করেই ফেরেন কালাম সিদ্দিকী। ওপেনার জাওয়াদ আবরারও বেশিক্ষণ টিকতে পারেননি। তিনে এসে একপাশ আগলে ধরেন অধিনায়ক আজিজুল হাকিম। শিহাব জেমসের সঙ্গে ম্যাচকে জয়ের দিকে এগিয়ে নেন তিনি। এরপর অধিনায়ক আজিজুলের ব্যাটেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিদায়ের পর বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানালেন রাষ্ট্রদূত

মিসর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহত ২

জাবি শিক্ষার্থীকে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ, ৬ বাস আটক

সরকারি সম্পত্তি আত্মসাৎ / সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিচার শুরু

মিরপুরে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

পাহাড় ধসের শঙ্কা: পাঁচ জোনে বিভক্ত চট্টগ্রাম, ৮ শেল্টার হোম প্রস্তুত

ডিএমপির ৬ ডিসির পদে রদবদল

যুক্তরাজ্যে নেতানিয়াহুর বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি  

সমস্যা থাকবেই, বসে থাকলে চলবে না: প্রধানমন্ত্রী

১০

খাচ্ছেন কম, তবুও বাড়ছে ওজন? জেনে নিন কারণ ও করণীয়

১১

বিরতির অবসান, যে সিনেমা দিয়ে ফিরছেন বুবলী

১২

অন্ধকারে বান্দরবানের ৪ উপজেলা

১৩

পরিবেশ সচিবকে প্রত্যাহার

১৪

ফোনে খুনির কল / ‘তোর বাবাকে মারতে চাইনি, কয়েকটা ছুরিকাঘাত করেছি’ 

১৫

বিশ্বকাপের মাঝেই মেসির বউকে বিশেষ উপহার পাঠালেন রোনালদোর বান্ধবী

১৬

একসঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগ ছাড়লেন বাবা-ছেলে

১৭

সংগঠিত হোন, লড়াই এখনো বাকি: মাহফুজ আলম

১৮

মঙ্গলবার ১৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৯

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হলেন আনিছুর রহমান

২০
X