বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৩, ০২:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ইনস্টাগ্রামের আয় নিয়ে মুখ খুললেন কোহলি

বিরাট কোহলি । ছবি : সংগৃহীত
বিরাট কোহলি । ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় নাম বলা চলে বিরাট কোহলিকে। মাঠে এবং বাইরে তার সম্পর্কে জানতে সব সময়ই উদ্‌গ্রীব হয়ে থাকেন তার অগণিত ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে সময়ের অন্যতম সেরা এই ব্যাটারও ভক্তদের সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করেন। সেই সূত্র ধরেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ক্রিকেটার হিসেবে কোহলি সবচেয়ে বেশি টাকা পাওয়ার যে খবর বেরোয়, সেই তথ্যকে তিনি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।

ইনস্টাগ্রামের শিডিউলিং টুল হুপার এইচকিউ-এর তথ্য অনুযায়ী, প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে কোহলির আয় হয় পৌনে ১২ কোটি রুপি! সোশ্যাল মিডিয়া থেকে সবচেয়ে বেশি উপার্জনকারী ২৫ জনের মধ্যে একমাত্র ভারতীয় তিনি। এ ছাড়া সেই তালিকায় ১০০ জনের মধ্যে কেবল দুজন ক্রিকেটার আছেন। কোহলি ছাড়া অন্যজন হচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেট অধিনায়ক এবিডি ভিলিয়ার্স।

সারা বিশ্বে ইনস্টাগ্রাম থেকে আয় করা ব্যক্তিদের মধ্যে কোহলি আছেন ১৪তম স্থানে। পোস্টপ্রতি ৩২ লাখ ৩৪ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩৫ কোটি টাকার বেশি) আয় করে সবার ওপরে আল নাসরের পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। পোস্টপ্রতি ২৫ লাখ ৯৭ হাজার মার্কিন ডলার আয় নিয়ে (বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি টাকার বেশি) লিওনেল মেসি দুইয়ে আছেন। তালিকার তিন ও চারে যুক্তরাষ্ট্রের সেলেনা গোমেজ ও কাইলি জেনার। তাদের একজন সংগীতজগতের, অন্যজন মিডিয়া ব্যক্তিত্ব ও ব্যবসায়ী।

পোস্টপ্রতি ১৪তম সর্বোচ্চ আয় করা কোহলি বাংলাদেশি মুদ্রায় পান ১৫ কোটি ২০ লাখ টাকারও বেশি। ভারতীয় এই তারকা ব্যাটার নিজের ‘অফ-ফিল্ড’ জীবনের নানা মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেন প্রায়ই। তার আয়ের বিষয়ে দেওয়া তথ্যটি গতকাল সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা দেখে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন কোহলি।

সেখানে তিনি লিখেছেন, ‘যখন আমি জীবনে যা পেয়েছি তার জন্য কৃতজ্ঞ এবং ঋণী, তবে আমার সোশ্যাল মিডিয়া থেকে উপার্জন নিয়ে যে খবর ছড়াচ্ছে সেটা সত্যি নয়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X