ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৬ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

এনসিএলের প্রথম শিরোপা রংপুরের ঘরে

এনসিএলের প্রথম শিরোপা রংপুরের ঘরে
এনসিএল টি-টোয়েন্টির প্রথম আসরের শিরোপা জিতেছে রংপুর বিভাগ। ছবি : সংগৃহীত

ফাইনালে ঢাকা মেট্রোকে ৫ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টির প্রথম শিরোপা ঘরে তুলেছে রংপুর।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) আগে ব্যাট করতে নেমে মাত্র ৬২ রানে গুঁটিয়ে যায় ঢাকা মেট্রো। জবাব দিতে নেমে ৫২ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রংপুর।

সহজ লক্ষ্য তাড়া করতে শুরুতেই হোচট খায় রংপুর। মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন ওপেনার মামুন। ৩ বল খেলে খালি হাতে ফেরেন নাইম হাসান। ১৮ বলে ৯ রান করে আউট হন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। আর অধিনায়ক আকবর আলী শূন্য রানে আউট হলে দলীয় ১৮ রানে ৪ উইকেট হারায় রংপুর। তবে ১১ বলে ১৪ রান করে দল জয়ের পথে এগিয়ে নেন আরিফুল হক। শেষ পর্যন্ত তানভীর হায়দারের ৮ রান এবং এনামুল হকের অপরাজিত ১৪ রানে ভর করে ৫২ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় রংপুর।

এর আগে, ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা মেট্রো। ১৬ ওভার ৩ বল খেলে মাত্র ৬২ রান তুলতে পেরেছে রাজধানীর দলটি। সর্বোচ্চ ১৪ রানের ইনিংস খেলে শামসুর রহমান শুভ এবং ১৩ রান করেন আবু হায়দার রনি।

রংপুরের হয়ে মুকিদুল ইসলাম ও আলাউদ্দিন বাবু তিনটি করে উইকেট শিকার করেন। এ ছাড়াও রবিউল হক, মোহাম্মদ রিজওয়ান এবং আরিফ আহমেদ একটি করে উইকেট নেন।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

স্ত্রী ও তিন ছেলে প্রবাসে, ঘরে মিলল নিঃসঙ্গ বাবার গলিত লাশ

১৮ গবেষককে ৩৬ লাখ টাকা অনুদান দিল ঢাবির বোস সেন্টার

সৌদিতে হুথিদের হামলায় ক্ষতিগ্রস্ত আরামকোর তেল শোধনাগার বন্ধ ঘোষণা

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

১০

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

১১

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

১২

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

১৩

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১৪

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১৫

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১৬

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৭

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৮

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৯

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

২০
X