স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৫ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রীতম হাসানের কণ্ঠে থিম সং আনছে ঢাকা ক্যাপিটালস

প্রীতম হাসানের কণ্ঠে থিম সং আনছে ঢাকা ক্যাপিটালস
ঢাকা ক্যাপিটালসের জন্য থিম সং গাইবেন প্রীতম। ছবি : সংগৃহীত

ক্রিকেটে থিম সংয়ের চলনটা শুরু হয় মূলত আইপিএলে বলিউড বাদশা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সকে দিয়ে। কলকাতার ‘করবো, লড়বো, জিতবো রে’ ভক্তদের আনন্দ দেয় এখনো। সেই ধারাবাহিকতায় এবার একই পথে এগোচ্ছে বাংলাদেশের প্রিমিয়ার ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ বিপিএলের দল ঢাকা ক্যাপিটালস। নবাগত এই দলটি নিয়ে আসছে থিম সং।

বিপিএলের নতুন দল ঢাকা ক্যাপিটালস মাঠের বাইরেও আলোচনার কেন্দ্রে। বাংলাদেশের সিনেমার সবচেয়ে জনপ্রিয় নাম শাকিব খানের মালিকানাধীন এই দল প্রথমবারের মতো বিপিএলে অংশগ্রহণ করছে। দলটি এবার ঘোষণা করেছে, মিউজিকের ক্ষেত্রেও তারা আনছে নতুন মাত্রা। জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসানের কণ্ঠে ও সুরে তৈরি হচ্ছে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ বাজেটের থিম সং।

ঢাকা ক্যাপিটালসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, থিম সংয়ে থাকছেন শাকিব খানসহ বাংলাদেশের ১৫ জন সুপারস্টার ও দলের খেলোয়াড়রা। তাদের নিয়ে নির্মিত এই গানটি শীঘ্রই দলটির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। ভক্তদের জন্য এটি হতে পারে একটি বিশেষ উপহার।

এবার ঢাকা দলের খেলোয়াড় তালিকায় রয়েছেন দেশি-বিদেশি তারকারা।

দেশি খেলোয়াড়:

মোস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমান, শাহাদাত হোসেন দিপু, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাজমুল ইসলাম অপু, আবু জায়েদ রাহী, রহমতুল্লাহ আলী, মেহেদী হাসান রানা, আসিফ হাসান, হাবিবুর রহমান সোহান

বিদেশি খেলোয়াড়:

থিসারা পেরেরা (শ্রীলঙ্কা), জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ), স্টিফেন এসকিনাজি (ইংল্যান্ড), চতুরাঙ্গা ডি সিলভা (শ্রীলঙ্কা), শাহনওয়াজ দাহানি (পাকিস্তান), রিয়াজ হাসান (আফগানিস্তান), জিন পিয়ের কোটজে (নামিবিয়া)

টিম ম্যানেজমেন্ট

দলটির কোচিং স্টাফেও রয়েছেন উল্লেখযোগ্য নাম। প্রধান কোচের দায়িত্বে রয়েছেন খালেদ মাহমুদ সুজন, আর মেন্টরের দায়িত্ব পালন করবেন পাকিস্তানের সাবেক স্পিনার সাঈদ আজমল।

ঢাকা ক্যাপিটালসের থিম সং নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে শাকিব খানের সম্পৃক্ততা এবং প্রীতম হাসানের গান ভক্তদের প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে।

বিপিএল ২০২৫-এ ঢাকা ক্যাপিটালসের যাত্রা কেমন হয়, তা সময়ই বলে দেবে। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি থিম সং দিয়েও ভক্তদের মন জয় করার প্রস্তুতি নিচ্ছে দলটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X