স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৮ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

অল্প শাস্তিতেই পার পেলেন কোহলি

অল্প শাস্তিতেই পার পেলেন কোহলি
কোহলি ও কনস্টাসের মধ্যে আলোচিত সেই মুহূর্ত। ছবি : সংগৃহীত

ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির ভাগ্যে নিষেধাজ্ঞা আছে কি না? এই নিয়ে সকাল থেকেই তোলপাড় ছিল ক্রিকেট বিশ্ব। কারণ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অস্ট্রেলিয়ার অভিষিক্ত ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে কাঁধের ধাক্কা দেওয়ার ঘটনাটি বেশ দৃষ্টিকটু ছিল। তবে এই ঘটনার জন্য অল্প শাস্তিতেই পার পেয়ে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। কোহলির ম্যাচ ফি-র ২০% জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করে ছাড় দেওয়া হয়েছে।

ক্রিকেটে শারীরিক সংঘর্ষ নিষিদ্ধ, এবং এমন আচরণের বিরুদ্ধে আইসিসির আচরণবিধি (কোড অব কন্ডাক্ট)-এ বিশেষ নিয়ম রয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের ধারা ২.১২ অনুযায়ী:

‘ক্রিকেটে যেকোনো ধরনের অনুপযুক্ত শারীরিক যোগাযোগ নিষিদ্ধ। ইচ্ছাকৃত, অবহেলাজনিত বা নিয়ম ভঙ্গকারীভাবে অন্য খেলোয়াড় বা আম্পায়ারের সঙ্গে শারীরিক সংঘর্ষ ঘটালে এটি অপরাধ হিসেবে গণ্য হবে।’

কোহলির ঘটনাটি ঘটে প্রথম দিনের ১০তম ওভার শেষে, যখন তিনি মাঠে অভিষেক হওয়া অস্ট্রেলিয়ান ওপেনার কনস্টাসের সঙ্গে কাঁধে ধাক্কা দেন। প্রায় ৯০,০০০ দর্শকের সামনে ঘটে যাওয়া এই ঘটনাটি তাৎক্ষণিকভাবে বিতর্কের জন্ম দেয়। এর ফলে খেলোয়াড়দের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তবে ওপেনার উসমান খাজা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং সরাসরি কোহলির শাস্তির পক্ষে কথা বলেন। তিনি বলেন, ‘বিরাট ইচ্ছাকৃতভাবে পুরো একটি পিচ দূরত্ব অতিক্রম করে ডানদিকে যান এবং কনস্টাসের সঙ্গে সংঘর্ষ ঘটান। আম্পায়ার এবং ম্যাচ রেফারি এই ঘটনার ওপর নজর দেবেন বলে আমার কোনো সন্দেহ নেই।”

এছাড়াও, ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী কোহলির এই আচরণকে সমর্থন করেননি। তিনি বলেন, ‘ক্রিকেটে একটি সীমা আছে, এবং সেই সীমা অতিক্রম করা উচিত নয়। কোহলির এমন আচরণ প্রয়োজন ছিল না।’

এই শাস্তির ফলে কোহলির নামের পাশে এখন ১ ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে, যা আগামী ২৪ মাস তার রেকর্ডে থাকবে। যদি তিনি পরবর্তী সময়ে আরও ডিমেরিট পয়েন্ট পান, তবে তা সাসপেনশন পয়েন্টে পরিণত হতে পারে।

কোহলির এই ঘটনা নিয়ে ক্রিকেটবিশ্বে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে, তবে এই শাস্তি অনেক কম হয়েছে বলেই মনে হচ্ছে বলে ধারনা ক্রিকেট ভক্তদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের ব্যবধানে আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

শ্রেণিকক্ষে শিক্ষার্থীকে যৌন হয়রানি, শিক্ষকের গলায় জুতার মালা

মারা গেলেন আওয়ামী লীগের এক নেতা

লেবাননে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিল সংযুক্ত আরব আমিরাত

৩০ জুন / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ম্যাচ শেষে স্টেডিয়াম পরিষ্কার করলেন জাপানি সমর্থকরা

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ডাচদের হৃদয় ভেঙে শেষ ষোলোয় মরক্কো

শপথ নিতে পারবেন না চট্টগ্রাম-৪ আসনের বিএনপি প্রার্থী

পশ্চিমবঙ্গের হলদিয়া রিফাইনারিতে ভয়াবহ আগুন, আহত ১৫

১০

গোপালগঞ্জে ৭ বছরেও শেষ হয়নি মডেল মসজিদের নির্মাণকাজ

১১

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

১২

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

১৩

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

১৪

আজকের স্বর্ণের বাজারদর

১৫

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

১৬

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

১৭

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

১৮

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

১৯

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

২০
X