স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পিএম
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নিষেধাজ্ঞায় পড়তে পারেন কোহলি

নিষেধাজ্ঞায় পড়তে পারেন কোহলি
বিরাট কোহলি। ছবি : সংগৃহীত

বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার ওপেনার স্যাম কনস্টাসের সঙ্গে বিরাট কোহলির মাঠের বিবাদ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) অনুষ্ঠিত এই ম্যাচে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ককে ইচ্ছাকৃতভাবে তরুণ এই ব্যাটারের সঙ্গে শারীরিক সংঘর্ষে জড়াতে দেখা যায়।

অস্ট্রেলিয়া টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর মাত্র ১৯ বছর বয়সী কনস্টাস তার প্রথম টেস্ট ইনিংসে ঝোড়ো ৬০ রান করেন। ইনিংসের ১০তম ও ১১তম ওভারের মধ্যবর্তী বিরতিতে, কনস্টাস ও উসমান খাজা প্রান্ত বদল করার সময় কোহলি তার দিকে এগিয়ে যান এবং ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেন বলে অভিযোগ উঠেছে।

সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিং, যিনি সেই মুহূর্তে ধারাভাষ্যে ছিলেন, ঘটনাটি সম্পর্কে বলেন, ‘কোহলি তার ডান দিকে পুরো পিচ পেরিয়ে গিয়েছেন এবং এই সংঘর্ষ ঘটানোর চেষ্টা করেছেন। আমার মনে কোনো সন্দেহ নেই।’

রিপ্লেতে দেখা যায়, কোহলি তার গতিপথ সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন, যেখানে কনস্টাস মাথা নিচু করে তার গ্লাভস ঠিক করছিলেন।

ক্রিকেটের নিয়ম প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর নিয়ম অনুযায়ী, ‘ইচ্ছাকৃত শারীরিক সংঘর্ষ’ লেভেল ২ অপরাধ হিসেবে গণ্য হয়। মাঠের আম্পায়াররা যদি এই ঘটনা রিপোর্ট করেন, তবে ম্যাচ রেফারি বিষয়টি তদন্ত করবেন।

লেভেল ২ অপরাধের শাস্তি হিসেবে তিন থেকে চার ডিমেরিট পয়েন্ট দেওয়ার নিয়ম রয়েছে, যার সঙ্গে রয়েছে এই শাস্তি:

- ৩ ডিমেরিট পয়েন্ট: ম্যাচ ফি’র ৫০%-১০০% জরিমানা অথবা ১ সাসপেনশন পয়েন্ট

- ৪ ডিমেরিট পয়েন্ট: ২ সাসপেনশন পয়েন্ট (যা ১ টেস্ট অথবা ২ সীমিত ওভারের ম্যাচের জন্য প্রযোজ্য)

ডিমেরিট পয়েন্ট প্লেয়ারের রেকর্ডে ২৪ মাস ধরে থাকবে। উল্লেখযোগ্য যে, ২০১৯ সালের পর কোহলির কোনো ডিমেরিট পয়েন্ট নেই।

যদি কোহলি চার ডিমেরিট পয়েন্ট পান, তবে তিনি সিডনিতে ৩ জানুয়ারি শুরু হতে যাওয়া পঞ্চম টেস্টে খেলতে পারবেন না। তবে ভারতীয় দল ম্যানেজমেন্ট কিংবা কোহলি নিজে শাস্তির বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

এদিকে সাবেক আন্তর্জাতিক আম্পায়ার সাইমন টফেল ঘটনাটি নিয়ে বলেন, ‘আমরা মাঠে কোনো শারীরিক সংঘর্ষ দেখতে চাই না। এটি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তবে এটি হয়তো গুরুতর কিছু নয়।’

টফেল আরও বলেন, ‘এটি তত বড় কোনো ঘটনা নয়। আমার মনে হয়, দিনের শেষে বা লাঞ্চ বিরতিতে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে আমার ধারণা, এতে বড় কোনো শাস্তি হবে না।’

বক্সিং ডে টেস্টে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আইসিসি কী সিদ্ধান্ত নেয়, সেটিই এখন দেখার বিষয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ ষোলোতে কানাডা, দক্ষিণ আফ্রিকার বিদায়

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলা, মৃতদেহে উপচে পড়ছে রাজধানীর মর্গ

প্রথমার্ধে সমতা, টিকে থাকার লড়াইয়ে কানাডা-দক্ষিণ আফ্রিকা

রাতে বাংলাদেশের পর ভারত সীমান্তে ভূমিকম্প

মেসি-রোনালদো নন, ট্রাম্পের চোখে সেরা ব্রাজিলের কিংবদন্তি

দেশে আবারও ভূমিকম্প

১০৫০ দিন পর বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে যে লজ্জা দিল আয়ারল্যান্ড

ইতালিতে বাংলাদেশির ১৪ বছরের কারাদণ্ড

রূপায়ণ সিটি উত্তরায় রিহ্যাব নেতাদের পরিদর্শন, মেগা সিটিগুলোতে সরকারের সুদৃষ্টির আহ্বান

ধ্বংসস্তূপের নিচে পাওয়া গেল আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী-সন্তানকে

১০

প্রথম ৪ অর্থবছরের কর পরিশোধ করল বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি

১১

দেশের চাহিদা মিটিয়ে প্রাণিসম্পদ পণ্য রপ্তানিই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী টুকু

১২

আনসার-ভিডিপি ক্রীড়াঙ্গনের নির্ভরযোগ্য শক্তি : ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ পেলেন বিরোধীদলীয় এমপিরা

১৪

আর্জেন্টিনার তিনটি ম্যাচের ফলাফলই আগে বলে দেন শান্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ার দুই গ্রামের সংঘর্ষ, নিহত ১

১৬

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

১৭

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

১৮

হাবিপ্রবিতে তেঁভাগা আন্দোলনের জনক হাজী মোহাম্মদ দানেশের ৪০তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

বিশ্বকাপের পরই বিয়ে করবেন রোনালদো

২০
X