স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৫, ০৫:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে চান সোহান

নুরুল হাসান সোহান। ছবি : কালবেলা
নুরুল হাসান সোহান। ছবি : কালবেলা

বর্তমান সময়ে দেশের ক্রিকেটে অন্যতম জনপ্রিয় নাম নুরুল হাসান সোহান। দেশের এই উইকেটকিপার ব্যাটারের দুর্দান্ত অধিনায়কত্বে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত সময় পার করছে রংপুর রাইডার্স। বিপিএলের একাদশ আসরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করা রংপুর সোহানের অধিনায়কত্বে টানা ১১ ম্যাচ ধরে জিতে চলছে। তবে এখনও তিনি জাতীয় দলের বাইরে। কালবেলাকে দেওয়া সাক্ষাতকারে রংপুরের এই অধিনায়ক কথা বলেছেন নানা বিষয় নিয়ে যার মধ্যে ছিল তার জাতীয় দলে ফেরার ইচ্ছের কথাও।

মঙ্গলবার (২১ জানুয়ারি) রংপুর দলের প্র্যাকটিসের পর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আউটার গ্রাউন্ডে দেওয়া সাক্ষাতকারে টানা ১১ ম্যাচ জয় এবং তার ম্যাচজয়ী পারফরম্যান্স ও ক্যাপ্টেনসির চ্যালেঞ্জ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় টিম ভালো করতেছে, প্লেয়াররা সবাই ভালো খেলতেছে। প্লেয়াররা ভালো খেললেই কাজটা অনেক সহজ হয়ে যায় অবশ্যই। তবে টুর্নামেন্টে ( বিপিএলে) এখনো অনেক দূর যাওয়া বাকি। আশা করি অনেক দূর যেতে পারবো। অধিনায়কত্ব করা চ্যালেঞ্জের ব্যাপার তবে এই চ্যালেঞ্জটা আমি উপভোগ করি।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টির বাইরে তার জয়ের শতকরা অনান্য অনেকের চেয়ে উপরের দিকে যা একটি রেকর্ড। এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় বিষয়টি হলো টিমের জন্য কন্ট্রিবিউট করা। সেটা যে পজিশনেই থাকি না কেন যে সিচুয়েশনেও থাকি না কেন। কন্ট্রিবিউট করতে পারলেই আমি খুশি।’

অনেক দিন ধরেই বাংলাদেশ জাতীয় দলের বাইরে তিনি। জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন জাতীয় দলে খেলা একটি গর্বের বিষয়। তার কাছে মনে হয় প্রতিটি ক্রিকেটার সে যেখানে খেলুক না কেন তার স্বপ্ন থাকবে জাতীয় দলে খেলা। তবে স্বীকার করেন যে তিনি অনেকদিন ধরে দলের বাইরে আছেন তবে তিনি চান নিজের সেরাটা দিয়ে জাতীয় দলে ফিরতে।

জাতীয় দলের বাইরে থাকলেও সম্প্রতি শেষ হওয়া গ্লোবাল সুপার লিগ এবং বর্তমানে চলমান বিপিএলে দুর্দান্ত পারফরম করছে রংপুর। তাই সোহানকে প্রশ্ন করা হয় যে এখন তিনি নিজের সেরা সময়টা পার করছেন কিনা। এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, হাতে হওয়া ইনজুরির আগে ভালো অবস্থায় ছিলাম। সে সময় বাংলাদেশ টিমের হয়েও ভালো খেলছিলাম।’

সে সময়ের পর সার্জারি তাকে তিন-চার মাসের বাইরে রেখেছে সে বিষয় তিনি বলেন এবং বর্তমানে ভালো সময় পার করার পিছনে তিনি ক্রেডিট দেন তার প্রসেস ফলো করাটাকে এবং জানান তিনি চেষ্টা করছেন নিজের ভুলগুলো শুধরে আরো পরিণত খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে খলিলুর রহমান / পররাষ্ট্রের বাজেট ছাঁটাই হলে দূতাবাস বন্ধ করে দিতে হবে

চট্টগ্রাম বন্দরে টার্মিনাল ইজারা চুক্তির প্রক্রিয়া বন্ধ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাত: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণী করলেন ঘানার সেই তান্ত্রিক

পোশাক কারখানায় অজ্ঞাত রোগ আতঙ্ক: একের পর এক শ্রমিক অচেতন

সংসদ অধিবেশন ৭ জুলাই পর্যন্ত মুলতবি

নিখোঁজের পরদিনই স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড

নিরাপদ, সহজ ও স্মার্ট লেনদেনের দিগন্ত উন্মোচন করবে বাংলা কিউআর

ব্রাজিলের জয়ে আতশবাজি ফাটিয়ে বিশৃঙ্খলা, বাধা দেওয়ায় পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

১০

ইন্দোনেশিয়ায় ব্রাজিল সমর্থকদের মিছিলে ইসরায়েলের পতাকা, দুই কিশোরকে মারধর

১১

শেখ হাসিনার যে দায়, হাসানুল হক ইনুরও একই দায়: চিফ প্রসিকিউটর

১২

দেশের সব তেলের ডিপো বন্ধ থাকবে বুধবার

১৩

ব্রাজিলের ম্যাচ চলাকালে লোডশেডিং, বিদ্যুৎ অফিস ভাঙচুর

১৪

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ

১৫

পাগলা থানার নাম পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত

১৬

জার্মান বধের নায়ক, একসময় সন্তানকে বাঁচাতে বিক্রি করেছিলেন ‘সবকিছু’

১৭

২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের পরাজয়

১৮

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার দুই সপ্তাহ পরেও ঝুলে আছে যেসব ইস্যু 

১৯

মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

২০
X