স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম
আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ক্রিকেটার বিজয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত
এনামুল হক বিজয়। ছবি : সংগৃহীত

বিপিএল ঘিরে ক্রমেই বাড়ছে ফিক্সিংয়ের অভিযোগ, আর এবার সন্দেহের কেন্দ্রবিন্দুতে দুর্বার রাজশাহীর ক্রিকেটার এনামুল হক বিজয়। স্পট ফিক্সিং সংশ্লিষ্টতার অভিযোগের তদন্ত চলমান থাকায় আপাতত তার দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে দাবি দেশের একটি গণমাধ্যমের। যদিও এখনও কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবে বিসিবির দুর্নীতি দমন বিভাগ সতর্কতামূলক এই সিদ্ধান্ত নিয়েছে।

চলতি বিপিএলে শুরুর দিক থেকেই রাজশাহীর কিছু ম্যাচ নিয়ে সন্দেহের দানা বাঁধে। বিশেষ করে এনামুল হকের কিছু পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠে। বিসিবির দুর্নীতি দমন ইউনিট বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করলে একাধিক ক্রিকেটারের নাম সামনে আসে।

নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল এক কর্মকর্তা সেই গণমাধ্যমকে জানান, এনামুল হকের বিষয়ে ইমিগ্রেশন বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যাতে তিনি দেশ ছাড়তে না পারেন। তবে সেই কর্মকর্তা জানান, এটি আপাতত সতর্কতামূলক ব্যবস্থা। যদি তদন্তে তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

তদন্তে উঠে এসেছে, শুধু এনামুল হক বিজয় নন, দুর্বার রাজশাহীর আরও কয়েকজন খেলোয়াড় স্পট ফিক্সিংয়ের সন্দেহের তালিকায় আছেন। শুধু রাজশাহীই নয়, অন্য আরও তিনটি দলের কিছু ক্রিকেটার ও কর্মকর্তার ওপর নজরদারি করছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট।

উল্লেখ্য, মৌসুমের শুরুতে দুর্বার রাজশাহীর অধিনায়ক ছিলেন এনামুল হক বিজয়। তবে হঠাৎ করেই তাকে সরিয়ে তাসকিন আহমেদকে অধিনায়ক ঘোষণা করা হয়। এখন তদন্তের ফলাফলই বলে দেবে, এই বিতর্কের আসল সত্য কী!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহুরে আভিজাত্য ছেড়ে গ্রামে স্বপ্ন বুনছেন ‘ফার্স্ট ক্লাস’ বিউটি পাল

রান্নাঘরের ছুরি দিয়ে প্যারিসে নারীদের ওপর হামলা, অন্তঃসত্ত্বাসহ আহত ৩

কৃষক সেজে আসামি ধরল পুলিশ

১০ বছরেও হয়নি সেতু / নদীর ওপারে কবরস্থান, লাশ দাফনে ভোগান্তি

ইবিএলের নতুন চেয়ারম্যান আনিস আহমেদ

ভিউয়ের লড়াইয়ে শীর্ষে ‘শ্বশুরবাড়িতে ঈদ’, তৃতীয় ‘বড় ছেলে’ – দ্বিতীয় কোন নাটক?

বেবি পাউডারে ক্যানসার ঝুঁকি, মামলা সরাতে ৫.৫ বিলিয়ন ডলার প্রস্তাব জনসনের

টোকিও সরকারের ডেটিং অ্যাপের মাধ্যমে ২৬৫ বিয়ে

আন্তর্জাতিক মুক্তির আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইসি প্রস্তুত, দিনক্ষণ ঠিক হয়নি: সিইসি

১০

জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও

১১

দ্রুত রিজিক বৃদ্ধির ৫ আমল

১২

পর্নোগ্রাফি মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

১৩

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

১৪

সেনাবাহিনীতে চাকরি, ২৮ বছর বয়সেও আবেদনের সুযোগ

১৫

অভিযোগের জবাব দেওয়ার শেষ সময় ৯ আগ‌স্ট / ফিফাকে ঘিরে নতুন দুর্নীতির ঝড়

১৬

‘মানুষের জয়গান গাওয়া’ সেই তরুণের নাম আজহারুল

১৭

তিন মাসে পুলিশের হাতে গ্রেপ্তার ১ লাখ ৪২ হাজার

১৮

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

১৯

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

২০
X