স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

বিপিএল প্লে-অফে তারকাদের মেলা, কোন দলে কারা?

বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
বিপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

তারকা সংকটে কাটানো চলতি বিপিএল জমে উঠছে একেবারে প্লে-অফের দোরগোড়ায়। সমালোচনার মুখে পড়ে শেষ মুহূর্তে বড় বড় নাম টেনে আনছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

রংপুর রাইডার্স: নতুন তারকাদের হাত ধরে টিকে থাকার লড়াই

শুরুতে টানা আট ম্যাচ জিতে দাপট দেখানো রংপুর রাইডার্স হঠাৎ ছন্দপতনে পড়ে শেষ চার ম্যাচে হারের স্বাদ পেয়েছে। এখন তাদের অস্তিত্ব রক্ষার লড়াই। তাই খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচের আগে দলে যুক্ত করেছে তিন সুপারস্টার—ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্স। তিনজনই প্লে-অফের সকালে ঢাকায় এসে পৌঁছেছেন।

খুলনা টাইগার্স: হেটমায়ার-হোল্ডারের ওপর বাজি

রংপুরের মতো খুলনাও তাদের স্কোয়াড শক্তিশালী করতে শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত নিয়েছে। দলের মালিক ইকবাল মাহমুদ নিশ্চিত করেছেন, তারা দলে এনেছেন ওয়েস্ট ইন্ডিজের দুই বিধ্বংসী তারকা—শেমরন হেটমায়ার ও জেসন হোল্ডারকে।

ফরচুন বরিশাল: চেয়েও পেল না মিলনে-চার্লসকে

কোয়ালিফায়ারে চিটাগং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। প্লে-অফের জন্য নিউজিল্যান্ডের এডাম মিলনে এবং ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসকে দলে নিতে চেয়েছিল তারা, এমনকি টিকিটও কাটা হয়ে গিয়েছিল! কিন্তু শেষ মুহূর্তে তাদের আসা হয়নি। তবে বিকল্প হিসেবে টুর্নামেন্টের শুরুর পর্বে বরিশালের জার্সি গায়ে মাঠ কাঁপানো কাইল মেয়ার্সকে আবারও উড়িয়ে এনেছে দলটি।

চিটাগং কিংস: স্থিতিশীল স্কোয়াডেই আস্থা

বিপিএল প্লে-অফের চতুর্থ দল চিটাগং কিংস নতুন বিদেশি খেলোয়াড় আনার আগ্রহ দেখায়নি। ১২ ম্যাচে আট জয় নিয়ে প্লে-অফ নিশ্চিত করা দলটি জানিয়েছে, তারা স্কোয়াড নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট।

যারা নতুন করে বিপিএলে নাম লিখিয়েছেন, তারা সবাই সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে ব্যস্ত ছিলেন। রাসেল, হোল্ডার ও মেয়ার্স খেলেছেন আবুধাবি নাইট রাইডার্সে, ডেভিড, ভিন্স ও হেটমায়ার ছিলেন গালফ জায়ান্টসে। তাদের দল প্লে-অফে উঠতে ব্যর্থ হওয়ায় দ্রুত ঢাকায় উড়াল দেওয়া সম্ভব হয়েছে। অন্যদিকে চার্লস ও মিলনের দল শারজা ওয়ারিয়র্স এখনও টুর্নামেন্টে থাকায় বরিশাল তাদের পাননি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কেন্টাইল ব্যাংকের ‘নয়াবাজার শাখা’ নতুন ঠিকানায় স্থানান্তর

জুনিয়র এনটিআরের সিনেমায় ইউরোপিয়ান ধামাকা

নবম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

এতিমদের বরাদ্দের চালে নয়ছয়, অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে

পদ্মা সেতুতে ইটিসির নতুন মাইলফলক, ১০ কোটি টাকা ছাড়াল টোল আদায় 

ফেনীতে বিজিবির অভিযানে বিপুল ভারতীয় মালামাল জব্দ 

বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানী বাড়াল সরকার

অফিসার পদে চাকরির সুযোগ, বেতন ৬০ হাজার টাকা

কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা বাড়ল

উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ গ্রেপ্তার ৬

১০

হিজবুল্লাহর প্রশংসায় খামেনি / ‘ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ ছাড়া পথ নেই’

১১

বর্ণবাদ ইস্যুতে মুসলিম সিনেটরের পক্ষে অস্ট্রেলিয়ার আদালতের রায়

১২

নতুন পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি, কার বেতন কত বাড়ছে

১৩

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সংসদের সাউন্ড সিস্টেম আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের সভা

১৪

ম্যানেজার পদে চাকরি, বয়স ৪৫ হলেও করা যাবে আবেদন

১৫

বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

১৬

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন মির্জা ফখরুল

১৭

১৯৭ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর, এসএসসি পাসেও আবেদন

১৮

মাছ কিনতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল বাসচালকের

১৯

ছেলের হাতে বাবা খুন

২০
X