ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৩, ০১:১৬ এএম
অনলাইন সংস্করণ

কিউইদের হারিয়ে ইতিহাস গড়ল আরব আমিরাত

ছবি : আইসিসি টুইটার থেকে সংগৃহীত
ছবি : আইসিসি টুইটার থেকে সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শক্তিশালী নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। শনিবার (১৯ আগস্ট) দুবাইতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শক্তিশালী কিউইদের বধ করে স্বাগতিকরা।

শুরুতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান তোলে নিউজিল্যান্ড। জবাবে অধিনায়ক মুহাম্মদ ওয়াসিম ও আসিফ খানের নৈপুণ্যে ২৬ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের মুখ দেখে আরব আমিরাত।

প্রথম টি-টোয়েন্টিতে দারুণ লড়াইয়ের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে দারুণ এক জয় পেয়েছে মুহাম্মদ ওয়াসিমের দল। নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল এশিয়ার স্বাগতিক দলটি।

ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে তিন বারের দেখায় নিউজিল্যান্ডের বিপক্ষে আরব আমিরাতের প্রথম জয় এটি। মধ্যপ্রাচ্যের দেশটি আইসিসির সহযোগী সদস্য হওয়ায় দল দুটি টেস্টের মুখোমুখি হয়নি কখনও। ওয়ানডেতে এখন পর্যন্ত একবারই সাক্ষাৎ। ১৯৯৬ সালের বিশ্বকাপের ওই ম্যাচে ১০৯ রানের বিশাল ব্যবধানে জিতেছিল নিউজিল্যান্ড।

টি-টোয়েন্টিতে দুই দলের মধ্যকার প্রথম লড়াই হয় গত বৃহস্পতিবার। সেদিন জয়ের আভাস জাগালেও ব্যাটিং ধসের কারণে ১৯ রানে হারতে হয় স্বাগতিকদের। সিরিজের প্রথম ম্যাচে পাওয়া ওই আক্ষেপ তারা দূর করে ফেলল দ্বিতীয় টি-টোয়েন্টিতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

জাপান-বধের উৎসবের মাঝেই ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ

জাবিতে নারী শিক্ষার্থীর গোপন ভিডিও ধারণ, আটক ১  

রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ৮, আহত ৩৪

১০

সকাল ৯টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

জার্মানিকে বিদায়ের আনন্দে প্যারাগুয়েতে জাতীয় ছুটি ঘোষণা

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

ব্রাজিলের কাছে হেরে মাথা নত করে ক্ষমা চাইল জাপান

১৪

জার্মানির বিদায়: ধরাছোঁয়ার বাইরেই রইল ব্রাজিলের পাঁচ বিশ্বকাপের রেকর্ড

১৫

নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে এমবাপ্পে

১৬

নেইমারকে কটাক্ষ করা কে এই জাপানি স্ট্রাইকার

১৭

চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় করে বড় চমক প্যারাগুয়ের

১৮

জার্মানিকে কাঁদিয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে প্যারাগুয়ে

১৯

বাংলাদেশের ব্রাজিল ভক্তদের ধন্যবাদ দিলেন কাসেমিরো

২০
X