স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৭ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২৩ পিএম
অনলাইন সংস্করণ

‘আমরা যে কোনো দলকে হারাতে পারি’ – শান্ত

নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত
নাজমুল হোসেন শান্ত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সোজাসাপ্টা জানিয়ে দিলেন—এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখেন, যদি নিজেদের পরিকল্পনা ঠিকঠাক বাস্তবায়ন করতে পারে। বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শক্তিশালী ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী শান্ত বললেন, ‘এই ফরম্যাটে আমাদের দল যথেষ্ট ভারসাম্যপূর্ণ। আমরা বিশ্বাস করি, সঠিক পরিকল্পনা কার্যকর করতে পারলে যে কোনো দিন, যে কোনো দলকে হারাতে পারি।’

২০২৩ বিশ্বকাপের পর ১২ ম্যাচের মাত্র ৪টিতে জয় পাওয়া বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের পুরোনো রূপে ফেরার প্রত্যাশায়। এবারের আসরে টাইগারদের বড় ভরসা পেস আক্রমণ। তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব এবং নতুন গতিদানব নাহিদ রানার ওপরই আস্থা রাখছেন অধিনায়ক শান্ত।

‘আমরা আগে পেস আক্রমণে বেশ ভুগেছি, কিন্তু গত কয়েক বছরে ভালো কিছু পেসার পেয়েছি। এখন আমাদের হাতে তাসকিন, মোস্তাফিজ, তানজিম আর নাহিদ রানা আছে। ওরা ভালো জায়গায় বল করলে প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে উঠবে। বিশেষ করে রাতে বল সুইং করলে, এটা আমাদের বড় সুবিধা দেবে,’ বলেন শান্ত।

নাহিদ রানার প্রশংসা করে তিনি বলেন, ‘শেষ কয়েক ম্যাচে ও দুর্দান্ত বোলিং করেছে, ভালো গতিতে বল করেছে। এটা পুরো বোলিং ইউনিটকে অনুপ্রাণিত করে। মাঠে রানার গতিময় স্পেল দেখলে সবাই চ্যালেঞ্জ নিতে চায়। আমার বিশ্বাস, যদি ও একাদশে সুযোগ পায়, তাহলে সে নিজের পরিকল্পনা অনুযায়ী পারফর্ম করতে পারবে।’

ব্যাটিং অর্ডারে উদ্বোধনী জুটি নিয়ে আত্মবিশ্বাসী শান্ত। সম্ভাব্য ওপেনার হিসেবে তানজিদ হাসান ও সৌম্য সরকারের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘বিপিএলে তামিম ভালো করেছে, আশা করি এখানে কিছু বিশেষ করতে পারবে। সৌম্য শেষ কয়েকটি সিরিজে এই ফরম্যাটে ভালো খেলেছে। ওয়েস্ট ইন্ডিজ সফরে চোট পেয়েছিল, কিন্তু তারপর ভালোভাবে ফিরে এসেছে। আমি মনে করি, ওরা দুজন ভালো মাইন্ডসেট নিয়ে এসেছে।’

আইসিসি টুর্নামেন্টে ভারতের বিপক্ষে বাংলাদেশের একমাত্র জয় এসেছিল ২০০৭ বিশ্বকাপে। এরপর ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে হেরে গিয়েছিল টাইগাররা। সেই পরিসংখ্যান পাল্টানোর লক্ষ্যে এবার নতুন মিশন শুরু করতে চায় বাংলাদেশ।

‘আমরা জানি, এখানে হাই-স্কোরিং ম্যাচ হবে না। পাকিস্তানের সঙ্গে সম্প্রতি রাওয়ালপিন্ডিতে টেস্ট খেলেছি, সেখানকার অভিজ্ঞতা কাজে লাগবে। ছেলেরা মানিয়ে নেওয়ার ব্যাপারে বেশ ইতিবাচক। দুবাইয়ের কন্ডিশন বুঝে আমরা আমাদের সেরা ক্রিকেট খেলতে চাই,’ বললেন শান্ত।

প্রথম ম্যাচেই ভারত, কঠিন চ্যালেঞ্জ। তবে বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে আত্মবিশ্বাসের কোনো ঘাটতি নেই—“আমাদের লক্ষ্য শুধু একটাই, জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা।”

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১০

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১১

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১২

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৩

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৪

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৫

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১৬

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১৭

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১৮

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৯

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

২০
X