ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ১০:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ইমনের শতক, বাবুর ঝোড়ো ইনিংসে জয়ে ফিরল আবাহনী-মোহামেডান

শতকের পর পারভেজ হোসেন ইমন। ছবি : সংগৃহীত
শতকের পর পারভেজ হোসেন ইমন। ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়াল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। হারে শুরুর পর বৃহস্পতিবার (০৬ মার্চ) দু’দলই বড় ব্যবধানে জিতেছে। আবাহনী ১৬২ রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাবকে। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে মোহামেডানের জয় ৭ উইকেটে। আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

বিকেএসপি ৪ নাম্বার মাঠে টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ে পাঠায় গুলশান ক্রিকেট ক্লাব। পারভেজ হোসেন ইমনের ১২৬ রানের অনবদ্য ইনিংস এবং মোহাম্মদ মিথুনের ৭২ রানের কল্যাণে আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩২৩ রানের বড় সংগ্রহ গড়ে। ১২৪ বলে সাজানো ইনিংসে ৯ চার এবং ৮ ছক্কা মারেন ইমন। মিথুনের ৬৫ বলের ইনিংস সমৃদ্ধ ছিল ৬ চার এবং ৩ ছক্কায়। গুলশান ক্লাবের আসাদুজ্জামান পায়েল ৩ উইকেট নিয়েছেন; ২ উইকেট নিয়েছেন আজিজুল হাকিম তামিম।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে মৃত্যুঞ্জয় চৌধুরী ও রাকিবুল হাসানের বোলিং তোপে দিশেহারা ছিল গুলশান ক্লাব। ২৯.৪ ওভারে ৯ উইকেটে ১৬১ রান করে দলটি। গুলশানের রায়হান আলী ইকরাম ব্যাটিং করতে নামেননি। মৃত্যুঞ্জয় চৌধুরী ২৯ রানে ৩ উইকেট নিয়েছেন; ৪০ রানে ৪ উইকেট নিয়েছেন রাকিবুল হাসান।

শেরেবাংলা স্টেডিয়ামে টস জয়ী মোহামেডান প্রতিপক্ষ রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায়। ঐতিহ্যবাহী ক্লাবটির বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের বিপরীতে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২২ রান তোলে রূপগঞ্জ টাইগার্স। আল আমিন জুনিয়র ৪১ এবং তানবির হায়দার ৩৭ রান করেন। মোহামেডানের এবাদত হোসেন, তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ দুটি করে উইকেট নিয়েছেন। জবাবে মাহিদুল হাসান অঙ্কনের অপরাজিত ৮১ ও তৌহিদ হৃদয়ের অপরাজিত ৭৪ রানের ইনিংসে ৩৭.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় মোহামেডান।

উত্তেজনার রেণু ছড়ানো আরেক ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৩ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব। প্রথমে ব্যাট করতে নামা পারটেক্স শামীম পাটোয়ারীর ৬৯ এবং শাহাদাত দীপুর ৬৪ রানের কল্যাণে ৫০ ওভারে ৮ উইকেটে ২৯৯ রান করে। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারানো পারটেক্স আলাউদ্দিন বাবুর অতিমানবীয় ইনিংসের কল্যাণে ১২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। ৩২ বলে ৭৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। সাব্বির রহমান ৫৩ রানের ইনিংস খেলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনকে শিরোপা জেতানোর পরই বড় দুঃসংবাদ পেলেন বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী নায়ক

নীলফামারীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আসিয়ানের সঙ্গে কাজ করবে বাংলাদেশ

চীনের উদ্যোগে নতুন করে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পথ খুঁজছে পাকিস্তান

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, তরুণ নিহত

বৃষ্টি নিয়ে দুঃসংবাদ

ভোলায় থ্রি-হুইলার বন্ধের দাবিতে বাস মালিক সমিতির সংবাদ সম্মেলন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা: ইসি মাছউদ

রহস্যময় পাকিস্তান সফরে নাজনীন নীহা

ঢাকায় ইউনিভার্সিটি অব ক্যানবেরার শাখা স্থাপনের পরিকল্পনা

১০

নিজের চরকায় তেল দাও, কেন? কাদের ইঙ্গিত করলেন নেইমার

১১

সাহাবুদ্দিনের পদত্যাগে ফ্যাসিবাদের ছায়া দূর হয়েছে: জামায়াত আমির

১২

মরদেহ উদ্ধারে গিয়ে নিজের ছেলের নিথর দেহ পেলেন পুলিশ সদস্য

১৩

বিশ্বকাপের সেরা ১০ তারকার নাম প্রকাশ, ১ নাম্বারে কে?

১৪

৩ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম

১৫

ইরান সংশ্লিষ্ট ৯ প্রতিষ্ঠান ও ৪ ব্যক্তির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

১৬

মাদকের চালান ছেড়ে দেওয়ার অভিযোগে ৪ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৭

ডলি সায়ন্তনীর সঙ্গে বিয়েটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল: রবি চৌধুরী

১৮

ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ, শীর্ষ পাঁচে কারা

১৯

ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১, আহত ১০

২০
X