স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৫, ০৪:৪৮ পিএম
আপডেট : ০৮ মার্চ ২০২৫, ০৫:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা বিসিবির

মুশফিকুর রহিম (বাঁয়ে) ‍ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ (ডানে)। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম (বাঁয়ে) ‍ও বিসিবি সভাপতি ফারুক আহমেদ (ডানে)। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার মুশফিকুর রহিম সম্প্রতি ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে অসংখ্য স্মরণীয় মুহূর্ত উপহার দেওয়া এই উইকেটরক্ষক-ব্যাটারের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাঁকে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৮ মার্চ) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে তৃতীয় বিভাগ কোয়ালিফাইং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে জানান। তিনি বলেন, ‘এটি একটি স্বাভাবিক ঘটনা। দীর্ঘ ১৯ বছরের ক্যারিয়ারে তিনি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন। ২০০৫ সালে ইংল্যান্ড সফর থেকে শুরু করে তিনি দেশের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বিসিবি তার অসামান্য অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে এবং আমরা পরিকল্পনা করছি তাকে যথাযথভাবে সংবর্ধনা দেওয়ার বিষয়টি বিবেচনায় রাখার।’

২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকের পর থেকে মুশফিক ছিলেন দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার ও কৌশলী ক্রিকেটার। ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি। এরপর একের পর এক অসাধারণ ইনিংস খেলে দেশকে বহু স্মরণীয় জয় এনে দিয়েছেন। বিসিবি মনে করে, এত বছরের পরিশ্রম ও অর্জনের স্বীকৃতি হিসেবে মুশফিকের জন্য একটি বিশেষ আয়োজন করা উচিত।

সম্প্রতি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল দেখতে পাকিস্তানে গিয়ে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বিসিবি সভাপতি। সেখানে ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। ফারুক জানান, পাকিস্তান দল আগামী জুলাইয়ে এফটিপির বাইরে বাংলাদেশ সফর করতে আগ্রহী, যা দুই দেশের ক্রিকেটের জন্য ইতিবাচক দিক।

মুশফিকুর রহিম বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ক্রিকেটার। তিনি টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে দেশের হয়ে ১৪ হাজারের বেশি রান করেছেন। নেতৃত্ব, দৃঢ় মানসিকতা ও অসাধারণ ব্যাটিং দক্ষতার কারণে তিনি দেশের ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিষ্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

মেয়াদ বাড়লো ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

নওগাঁয় একদিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

ডিপজলের বিরুদ্ধে মামলা 

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

১০

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

১১

নির্ভরা

১২

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১৩

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

১৪

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

১৫

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১৬

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

১৭

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

১৮

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৯

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

২০
X