বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ মার্চ ২০২৫, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে গার্ড অব অনারে সম্মানিত মুশফিক

গার্ড অব অনার দেওয়া হচ্ছে মুশফিককে। ছবি : সংগৃহীত
গার্ড অব অনার দেওয়া হচ্ছে মুশফিককে। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে এক যুগান্তকারী অধ্যায়ের পরিসমাপ্তি ঘটালেন মুশফিকুর রহিম। দীর্ঘ ১৯ বছরের ওয়ানডে ক্যারিয়ারের ইতি টেনে এই সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন তিনি। তবে বিদায়ের মঞ্চ হিসেবে বেছে নিলেন সামাজিক যোগাযোগমাধ্যম, যেমনটি তিনি করেছিলেন টি-টোয়েন্টি থেকে অবসরের সময়ও।

দেশের ক্রিকেট ইতিহাসে মাঠ থেকে বিদায় নেওয়ার উদাহরণ খুব বেশি নেই, মুশফিকও তার ব্যতিক্রম হতে পারলেন না। তবে তার দীর্ঘ ওয়ানডে ক্যারিয়ারের প্রতি সম্মান জানাতে আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গেল এক আবেগঘন মুহূর্ত। ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে মাঠে নামার সময় সতীর্থদের কাছ থেকে পেলেন গার্ড অব অনার।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় মোহামেডান। মুশফিক যখন উইকেটকিপিং গ্লাভস ও প্যাড পরে মাঠে প্রবেশ করেন, তখন দুই সারিতে দাঁড়িয়ে সতীর্থরা তাকে গার্ড অব অনার দেন।

এই বিশেষ মুহূর্তে তার দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল ও মেহেদী হাসান মিরাজও উপস্থিত ছিলেন, যারা মোহামেডানের জার্সিতেই খেলছেন। জাতীয় দলের অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী এই ক্রিকেটাররা মুশফিকের বিদায়ী সম্মাননায় একসঙ্গে অংশ নেন।

মুশফিক বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওয়ানডে ব্যাটার হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করেছেন। দেশের হয়ে সর্বাধিক ২৭৪টি ওয়ানডে ম্যাচ খেলে ৭,৭৯৫ রান সংগ্রহ করেছেন তিনি, যা তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ। গড় ৩৬.৪২, সঙ্গে ৯টি সেঞ্চুরির মালিক এই ব্যাটার উইকেটকিপার হিসেবেও অনন্য—২৪৩টি ক্যাচ ও ৫৬টি স্টাম্পিং তাকে দেশের সবচেয়ে সফল কিপার বানিয়েছে।

ওয়ানডে থেকে অবসর নিলেও মুশফিক এখনো বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গুরুত্বপূর্ণ অংশ। তবে সীমিত ওভারের ক্রিকেটে তার অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১০

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১১

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১২

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৩

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৪

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৫

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৬

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৭

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

১৮

যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে আজ জিততে পারে আর্জেন্টিনা!

১৯

কচুরিপানায় ৯ ঘণ্টা লুকিয়েও শেষ রক্ষা হলো না, দুই ডাকাত আটক

২০
X