স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ০৩:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

ঘরোয়া ক্রিকেটে তাসকিনের বিব্রতকর রেকর্ড

তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত
তাসকিন আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)-এর এবারের আসরে ব্যাটসম্যানদের রাজত্বের আরেকটি উদাহরণ দেখা গেল বিকেএসপির ৪ নম্বর মাঠে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইনিংসে ছিল রানের ফোয়ারা, যেখানে আলো ছড়িয়েছেন এনামুল হক বিজয়। ওপেনিংয়ে নেমে দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার, করেছেন ১৪৯ রান। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত নাম হয়ে উঠলেন তাসকিন আহমেদ—এবার অবশ্য বল হাতে!

মোহামেডানের এই পেসার বল হাতে উইকেট পেলেও দিনশেষে তার নাম লেখা হয়ে গেল এক বিব্রতকর রেকর্ডে। ১০ ওভার বল করে ৩ উইকেট নিলেও খরচ করেছেন ১০৭ রান! যা লিস্ট ‘এ’ ক্রিকেটে কোনো বাংলাদেশি বোলারের সবচেয়ে ব্যয়বহুল বোলিং স্পেল। বিশেষ করে শেষ দুই ওভারে তার বোলিংয়ে বয়ে যায় রানের সুনামী। গাজী গ্রুপের ব্যাটার তোফায়েল আহমেদ ২৯ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যার বড় অংশই আসে তাসকিনের শেষ দুই ওভারে—যেখানে তিনি দেন ৪৫ রান!

তাসকিনের এই ১০৭ রানের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে খরুচে স্পেলের রেকর্ড ছিল ১০৪ রান। ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে বেনোনিতে ১০৪ রান দিয়েছিলেন পেসার শাহাদাত হোসেন। গত বছর ডিপিএলে আবাহনীর বিপক্ষে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির পেসার ইকবাল হোসেনও ৯ ওভারে ১০৪ রান খরচ করেছিলেন। তবে এবার সেই রেকর্ড ছাড়িয়ে এক নতুন মাত্রা যোগ করলেন তাসকিন আহমেদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X