বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৫:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে সুপার ওভারের নতুন নিয়ম

আইপিএলের ১০ দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
আইপিএলের ১০ দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

আইপিএলে সুপার ওভার নিয়ে নতুন নিয়ম চালু করল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। সম্প্রতি ক্যাপ্টেনস মিট শেষে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানানো হয়েছে, ম্যাচ টাই হলে এক ঘণ্টার মধ্যে ফলাফল নির্ধারণের চেষ্টা করা হবে। তবে সেই সময়সীমার মধ্যে জয়ী নির্ধারিত না হলে ম্যাচটি টাই ঘোষণা করা হবে।

বিসিসিআইর নতুন নিয়ম অনুযায়ী, মূল ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যে প্রথম সুপার ওভার শুরু করতে হবে। যদি সেটি টাই হয়, তাহলে পরবর্তী সুপার ওভার পাঁচ মিনিটের মধ্যে শুরু করতে হবে। এক ঘণ্টার মধ্যে কোনো দল জয়ী হতে না পারলে, ম্যাচ রেফারি চূড়ান্ত সুপার ওভার নির্ধারণ করবেন।

সুপার ওভারে প্রতি দল একবার ব্যাটিং করবে এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী দল জয়ী হবে। কোনো দল যদি দুই উইকেট হারায়, তাহলে তাদের ইনিংস শেষ বলে গণ্য হবে। পাশাপাশি, প্রতিটি সুপার ওভারে একবার করে ব্যর্থ ডিআরএস নেওয়ার সুযোগ থাকবে। মূল ম্যাচে কোনো খেলোয়াড় সতর্কবার্তা পেলে বা পেনাল্টি টাইম ভোগ করলে, তা সুপার ওভারেও বহাল থাকবে।

যদি প্রথম সুপার ওভারও টাই হয়, তবে অনির্দিষ্টসংখ্যক সুপার ওভার চালিয়ে যাওয়া হবে, যতক্ষণ না জয়ী নির্ধারণ হয়। তবে একাধিক সুপার ওভার হলে কিছু বাড়তি নিয়ম প্রযোজ্য হবে:

  • আগের সুপার ওভারে ব্যাটিং করা কোনো ব্যাটার পরবর্তী সুপার ওভারে ব্যাট করতে পারবেন না।
  • আগের সুপার ওভারে বল করা বোলার পরবর্তী সুপার ওভারে বল করতে পারবেন না।
  • নতুন সুপার ওভারে ব্যাটিং ও বোলিং দল পরিবর্তন হবে—আগের সুপার ওভারে যে দল দ্বিতীয় ইনিংসে ব্যাট করেছিল, পরবর্তী সুপার ওভারে তারা প্রথমে ব্যাট করবে।

সুপার ওভারের জন্য নতুন বল ব্যবহার করা যাবে না, ম্যাচে ব্যবহৃত বলের মধ্য থেকে আম্পায়ার নির্ধারিত একটি বল বেছে নিতে হবে। কোনো কারণে সুপার ওভার শেষ করা না গেলে, ম্যাচটি টাই ঘোষণা করা হবে এবং দুই দল সমান পয়েন্ট পাবে।

আইপিএলে দীর্ঘদিন ধরে সুপার ওভার দেখা যায়নি, ২০২১ সালের পর থেকে কোনো ম্যাচ টাই হয়নি। তবে বিসিসিআইর নতুন এই নিয়ম ভবিষ্যতে সুপার ওভার নিশ্চিত করতে পারে এবং প্রতিযোগিতার উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডকে হারিয়ে শিশুদের মতো উল্লাসে মেসি

ইংল্যান্ডকে কাঁদিয়ে আবারও ফাইনালে আর্জেন্টিনা

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

হাফটাইমের আগে গোলের দেখা পেল না কেউ

মানবতাবিরোধী অপরাধের মামলা / সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

জামায়াতে যোগ দেননি সাদিক কায়েম

এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা

পুকুরে গোসলে নেমে প্রাণ গেল ২ শিশুর

জুলাইয়ের অন্যতম শহীদ ওয়াসিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

বাবার চেয়ে ছেলের বয়স ‘বেশি’

১০

মিঠামইন উপজেলা বিএনপির সভাপতিকে কুপিয়ে জখম

১১

যুবককে বাড়ি থেকে তুলে এনে মোবাইল ফেরত দিলেন ওসি

১২

রাষ্ট্রপতির বাণী / জুলাই গণঅভ্যুত্থান জনগণের ক্ষোভের বিস্ফোরণ 

১৩

মাঝ আকাশেই থেমে গেল রেমিট্যান্স যোদ্ধা ফখরুলের জীবন 

১৪

নিরাপত্তার স্বার্থে ইরানে একাদশ ও দ্বাদশ শ্রেণির চূড়ান্ত পরীক্ষা বাতিল

১৫

সর্বোচ্চ ঝুঁকিতে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ, দুশ্চিন্তায় মার্কিন প্রশাসন-এফবিআই

১৬

শিশুর পা ভেঙে দেওয়ার চেষ্টা, অভিযোগের তীর আপন চাচির দিকে

১৭

বাংলাদেশে উগ্রবাদের কোনো ঠাঁই হবে না: প্রধানমন্ত্রী

১৮

বর্ষা এলেই দুর্ভোগ বাড়ে শিক্ষার্থীদের

১৯

সাজেক যেতে মানা নেই, রাঙামাটির সব পর্যটনকেন্দ্র উন্মুক্ত

২০
X