স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১২:৫৪ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের অসুস্থতায় বিসিবির বোর্ডসভা স্থগিত

তামিম ইকবালের হার্ট অ্যাটাকে স্থগিত বিসিবি সভা।  ছবি : সংগৃহীত
তামিম ইকবালের হার্ট অ্যাটাকে স্থগিত বিসিবি সভা। ছবি : সংগৃহীত

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থা সংকটাপন্ন। সাভারের বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। দ্রুত ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। তার হার্টের অবস্থা মূল্যায়নের জন্য এনজিওগ্রাম করা হচ্ছে।

তামিমের এই আকস্মিক অসুস্থতার প্রভাব পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যক্রমেও। সোমবার (২৪ মার্চ) দুপুর ১২টায় বিসিবির ১৯তম বোর্ডসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে তামিমের সংকটাপন্ন অবস্থার খবর পাওয়ার পরই সভা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবির পরিচালক ও শীর্ষ কর্মকর্তারা সভা বাতিল করে সরাসরি হাসপাতালে ছুটে যান।

বিসিবির একাধিক পরিচালক এবং ক্রিকেট সংশ্লিষ্ট কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত রয়েছেন। বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসলেও জানা গেছে, আপাতত বিসিবি সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ স্থগিত রেখেছে এবং তামিমের সুস্থতাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এদিকে, তামিমের শারীরিক অবস্থার খবরে ক্রিকেটাঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সতীর্থরা, ভক্তরা ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিরা তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা এই ব্যাটসম্যান দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন—এটাই সবার প্রত্যাশা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১০

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১১

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১২

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১৩

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১৪

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১৫

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৬

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৭

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৮

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৯

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

২০
X