স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০১:২৩ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০১:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

তামিমের সুস্থতার জন্য দোয়া চাইলেন তাসকিন-মিরাজ

তামিমের জন্য দোয়া চাইলেন তাসকিন ও মিরাজ। ছবি : সংগৃহীত
তামিমের জন্য দোয়া চাইলেন তাসকিন ও মিরাজ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে দুশ্চিন্তার ছায়া—জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল আকস্মিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সাভারের বিকেএসপিতে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে ম্যাচ খেলতে গিয়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন বলে জানা গেছে।

শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে টস শেষে ড্রেসিংরুমে ফেরার পরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। সঙ্গে সঙ্গেই তাকে সাভারের ফজিলাতুন্নেসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

সতীর্থরা এ খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সামাজিক যোগাযোগমাধ্যমে তামিমের দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করেছেন।

তাসকিন লিখেছেন, ‘তামিম ভাই গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে আছেন। সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন।’

মিরাজও তার পোস্টে তামিমের সুস্থতার জন্য প্রার্থনার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেটে তামিম ইকবালের অবদান অনস্বীকার্য। তার এমন অসুস্থতায় ভক্ত-সমর্থকরাও উৎকণ্ঠায় রয়েছেন। সবাই প্রার্থনা করছেন, দ্রুত সুস্থ হয়ে মাঠে ফিরবেন দেশসেরা এই ওপেনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘জেলেনস্কিকে অবশ্যই ইরানি জাহাজে হামলার পরিণতি ভোগ করতে হবে’

ভৈরবে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

হলিউডে পা রোনালদোর, কোন চরিত্রে?

প্রেম করে দ্বিতীয় বিয়ে, তালাক দেওয়ায় যে কাণ্ড ইউপি সদস্যের

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল

খাগড়াছড়িতে বিজিবি-চোরাকারবারিদের গোলাগুলি, আগ্নেয়াস্ত্র ও ভারতীয় রুপি উদ্ধার

সময় বেঁধে সিএনজি স্টেশন মালিকদের কর্মসূচি প্রত্যাহার

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

বিশ্বকাপ ফাইনালের রেফারির হঠাৎ অবসর

মন্তব্যকারীদের অফিসে এসে কথা বলার আহ্বান ওমর সানীর

১০

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

১১

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

১৩

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

১৪

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

১৫

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

১৬

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

১৭

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

১৮

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

১৯

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

২০
X