স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ মার্চ ২০২৫, ০৫:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ধোনির ব্যাটিং পজিশন নিয়ে ধোঁয়াশার অবসান ঘটালেন ফ্লেমিং

মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত
মহেন্দ্র সিং ধোনি। ছবি : সংগৃহীত

‘টানা ১০ ওভার ব্যাট করা তার পক্ষে সম্ভব নয়...’ – আইপিএলে ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে অবশেষে রহস্য উন্মোচন করলেন চেন্নাই সুপার কিংসের কোচ স্টিফেন ফ্লেমিং।

শেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ১৬ বলে ৩০ রানের বিস্ফোরক ইনিংস খেলেও সমালোচনার মুখে পড়েছিলেন এমএস ধোনি। কারণ, তিনি ব্যাট করতে নেমেছিলেন ৯ নম্বরে! ম্যাচের ভাগ্য তখন অনেকটাই নির্ধারিত হয়ে গিয়েছিল, ফলে তার বিধ্বংসী ইনিংস চেন্নাইয়ের হারের ব্যবধানই কমাতে পেরেছে শুধু। ম্যাচের পর থেকেই প্রশ্ন উঠতে থাকে—কেন ধোনিকে এত দেরিতে ব্যাটিংয়ে পাঠানো হলো?

তিন দিন পর, সোমবার সেই প্রশ্নের জবাব দিলেন ফ্লেমিং। জানালেন, ধোনির হাঁটুর সমস্যা এখনো পুরোপুরি কাটেনি। ২০২৩ সালে অস্ত্রোপচারের পরও পুরনো চোটের সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। এ কারণে ব্যাটিং পজিশন নির্ধারিত হচ্ছে তার ফিটনেস আর ম্যাচ পরিস্থিতির ওপর ভিত্তি করে।

ফ্লেমিং বলেন, ‘ধোনি নিজেই এটা বুঝতে পারে। তার হাঁটু আগের মতো নেই, যদিও সে এখনও ভালোই নড়াচড়া করছে। তবে টানা ১০ ওভার ব্যাট করা তার পক্ষে সম্ভব নয়। তাই পরিস্থিতি বুঝে সে ব্যাটিংয়ে নামবে। ম্যাচ যদি ব্যালেন্সে থাকে, তাহলে একটু আগে যাবে, আর যদি অন্যদের সুযোগ বেশি থাকে, তাহলে তাদের ওপর ভরসা করবে।’

ধোনিকে দেরিতে নামানো মানে কি তিনি দলের বোঝা হয়ে গেছেন? এই প্রশ্ন উঠতেই ফ্লেমিং সাফ জানিয়ে দিলেন, ধোনি এখনও চেন্নাইয়ের জন্য অত্যন্ত মূল্যবান। তিনি বলেন, ‘আমি গত বছরও বলেছি, ধোনির মতো নেতা ও উইকেটকিপার আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে কখনোই ৯-১০ ওভার আগে ব্যাটিংয়ে পাঠানোর কথা ভাবিনি। সাধারণত ১৩-১৪ ওভার থেকে সে ব্যাটিংয়ে নামার পরিকল্পনা করে, ম্যাচ পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়।’

সমালোচনার পরিপ্রেক্ষিতে, রাজস্থান রয়্যালসের বিপক্ষে ধোনি ব্যাটিংয়ে এসেছিলেন ৭ নম্বরে, ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে। তখন চেন্নাইয়ের প্রয়োজন ছিল ২৫ বলে ৫৪ রান। তবে শুরুটা ভালো হয়নি, বিশেষ করে তার পুরনো সতীর্থ মাহিশ থিকশানার বলে ধুঁকেছেন তিনি। ১৮তম ওভারে মাত্র ৬ রান নিতে পারেন। তবে শেষদিকে তুষার দেশপান্ডের বলে এক ছক্কা ও চার হাঁকিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।

শেষ ওভারে প্রয়োজন ছিল ২০ রান। সেখানেই আবারও বিপর্যয়—সানদীপ শর্মার বলে উইকেট হারান ধোনি, ফলে মাত্র ৬ রানের ব্যবধানে হেরে যায় চেন্নাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর আগের টুইট ভাইরাল / ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারাবে আর্জেন্টিনা!

সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

আক্কেলপুরে ৫১৯ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা

ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি

রিমান্ড শেষে কারাগারে হরিদাস চন্দ্র

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতৃত্বে পদ পেলেন জকসু ভিপি-জিএস

উচ্চশিক্ষার রূপান্তরে মানসম্মত পিএইচডি: বাংলাদেশ কোন পথে?

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিদেশি জাহাজে ডাকাতের হানা

স্টামফোর্ড ইউনিভার্সিটিতে অ্যাডমিশন ফেয়ার শুরু 

আর্জেন্টিনা নাকি স্পেন- কে হবে বিশ্বচ্যাম্পিয়ন, আগাম জানাল এআই

১০

নতুন করে বৈষম্য তৈরি হচ্ছে: শহীদ ওয়াসিমের পিতা

১১

জুলাই বিপ্লবের সঙ্গে বিএনপি গাদ্দারি করেছে: শিবির সভাপতি

১২

বাব আল-মান্দেব নিয়ে হুতিদের নতুন নির্দেশনা দিল ইরান

১৩

ববিকে ঘিরে আদালতের দুই সিদ্ধান্ত

১৪

বাজার থেকে ৩ প্রতিষ্ঠানের খাদ্যপণ্য প্রত্যাহারের নির্দেশ

১৫

কাজের স্বীকৃতি পাচ্ছেন আসিফ হাসান সাগর

১৬

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের জায়গা হবে না

১৭

ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১

১৮

৯ জেলায় বন্যা নিয়ে আগাম সতর্কবার্তা

১৯

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোলও কি গোল্ডেন বুটে অবদান রাখে?

২০
X