স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১০:০৭ এএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৫ এএম
অনলাইন সংস্করণ

আইপিএলে নেমেই ১৪ বছরের বৈভবের বাজিমাত

বৈভব রাজবংশী। ছবি : সংগৃহীত
বৈভব রাজবংশী। ছবি : সংগৃহীত

মাত্র ১৪ বছর বয়সে আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন ভারতের কিশোর ক্রিকেটার বৈভব সুর্যবংশী। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগে মাঠে নামার ক্ষেত্রে তিনিই এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী খেলোয়াড়। রাজস্থান রয়্যালসের হয়ে অভিষেকেই প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে ক্রিকেটবিশ্বে চমক জাগালেন এই বাঁহাতি ব্যাটার।

ইনজুরিতে পড়া অধিনায়ক সঞ্জু স্যামসনের পরিবর্তে একাদশে জায়গা পান বৈভব। ওপেন করতে নামার সময় কেউই ভাবেনি কী চমক অপেক্ষা করছে! রাজস্থানের হয়ে ওপেনিংয়ে নেমেই শার্দুল ঠাকুরের প্রথম বলেই এক্সট্রা কভারের ওপর দিয়ে উড়িয়ে মারেন ছক্কা। তৃতীয় বলেও মারেন আরেকটি ছক্কা। মাত্র ২০ বলে ৩৪ রানের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছক্কা। তার সঙ্গে ৮৫ রানের উদ্বোধনী জুটি গড়েন যশস্বী জয়সওয়াল।

সর্বশেষ আইপিএল নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ কোটি ৪৩ লাখ টাকা) তাকে দলে ভেড়ায় রাজস্থান। চলতি বছরের মার্চে ১৪ বছরে পা দেওয়া এই বিস্ময়বালক গত বছর ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইয়ুথ টেস্টে ৫৮ বলে সেঞ্চুরি করে আলোচনায় আসেন। ছিলেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের স্কোয়াডেও। সেখানে করেন ১৭৬ রান।

বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটেও অভিষেক হয়েছে তার—মাত্র ১২ বছর বয়সে! রঞ্জি ট্রফিতে খেলেছেন ৫টি ম্যাচ, করেছেন ১০০ রান। সবচেয়ে বড় কথা হলো, এমন বয়সে এমন মঞ্চে নিজেকে প্রমাণ করাটা নিঃসন্দেহে একটি যুগান্তকারী ঘটনা।

যদিও ম্যাচে শেষ হাসি হেসেছে লখনৌ সুপার জায়ান্টস। তারা ১৮১ রানের লক্ষ্য দিয়ে রাজস্থানকে আটকে রাখে ১৭৮ রানে। বৈভবের ঝলক, জয়সওয়ালের ৭৪ রানের ইনিংস—সব মিলিয়ে রাজস্থান ছিল জয়ের পথে, কিন্তু শেষ ওভারে আভেশ খানের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ২ রানে জয় পায় লখনৌ।

তবে ম্যাচের ফল যা-ই হোক, আলো ছিনিয়ে নিয়েছেন বৈভব সুর্যবংশী। আইপিএলে তার এই অভিষেক রূপকথার গল্পকেও হার মানায়!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

১০

ট্রাকচাপায় পথচারী নিহত, সড়ক অবরোধে ৭ কিলোমিটার যানজট

১১

পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট

১২

ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত্যু

১৩

ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ

১৪

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৫

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

১৬

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কংকাল

১৭

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

১৮

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

১৯

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

২০
X