স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে দল পেলেন ১৩ বছরের বৈভব

১৩ বছরের বৈভব রাজবংশী। ছবি : সংগৃহীত
১৩ বছরের বৈভব রাজবংশী। ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৫-এর নিলামে ইতিহাস গড়লেন বিহারের ১৩ বছর বয়সী ক্রিকেটার বৈভব সুর্যবংশী। রাজস্থান রয়্যালস ১.১ কোটি রুপিতে এই কিশোর প্রতিভাকে দলে ভিড়িয়ে তাকে আইপিএল নিলামের সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

বয়স মাত্র ১৩ বছর ২৪৩ দিন। এই বয়সে বৈভব ইতিমধ্যেই পা রেখেছেন পেশাদার ক্রিকেটে। শনিবার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে বিহারের হয়ে রাজস্থানের বিপক্ষে তার অভিষেক হয়েছে। ওপেনিংয়ে নেমে মাত্র ৬ বল খেলে ১৩ রান করেন তিনি, যেখানে অনিকেত চৌধুরীর বলে পরপর দুটি ছক্কা হাঁকানোর মতো দারুণ প্রতিভার ঝলক দেখান।

বৈভব এরই মধ্যে আন্তর্জাতিক যুব ক্রিকেটেও নজর কেড়েছেন। মাত্র ১৩ বছর ২৮৮ দিনে তিনি ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে যুব টেস্টে শতরান করেন। ৫৮ বলে তার এই শতক ভারতের হয়ে দ্রুততম এবং বিশ্বে দ্বিতীয় দ্রুততম যুব টেস্ট সেঞ্চুরির রেকর্ড। চেন্নাইয়ে ১০৪ রান করা এই ইনিংস তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

বৈভবের ক্রিকেটার হয়ে ওঠার গল্প একেবারেই রূপকথার মতো। তার বাবা সঞ্জীব সুর্যবংশী একজন ক্রিকেটপ্রেমী ছিলেন, যিনি মুম্বাইয়ের ময়দানে ক্রিকেট খেলে বড় মঞ্চে পা রাখতে চেয়েছিলেন। কিন্তু ভাগ্য তার সঙ্গ দেয়নি। কখনো নাইটক্লাবে বাউন্সার, কখনো সুলভ শৌচালয়ে কাজ করে তিনি নিজের জীবিকা নির্বাহ করেছেন। তবু তার একমাত্র স্বপ্ন ছিল, তার সন্তান একদিন ক্রিকেটার হবে। আজ বৈভবের সাফল্য সেই স্বপ্ন পূরণের এক উজ্জ্বল উদাহরণ।

জেদ্দায় অনুষ্ঠিত আইপিএল নিলামের দ্বিতীয় দিনে বৈভবকে দলে নিতে রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। শেষমেশ রাজস্থান তাকে দলে টেনে নেয়, যা কিশোর বয়সেই তার জীবনের এক বিশাল অর্জন।

বৈভব সুর্যবংশীর মতো তরুণ প্রতিভার উঠে আসা ক্রিকেট বিশ্বের জন্য ইতিবাচক বার্তা দেয়। এই কিশোরের সাফল্য শুধু তার পরিবারের জন্য নয়, ভারতের জন্যই গর্বের বিষয়। এখন দেখার পালা, আইপিএলের মঞ্চে তিনি কেমন পারফর্ম করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্লাস্টিকের বোতল থেকে পানি খেলে কি ক্যানসার হয়?

ঢাবিতে জোরাল হচ্ছে ‘নীল দল’ নিষিদ্ধের দাবি, যে কোনো সময় সিদ্ধান্ত

টাঙ্গাইলে গ্যাস লাইনে ফাটল, উত্তরবঙ্গে গ্যাস সরবরাহ বন্ধ

কাস্পিয়ান সাগরে জাহাজে হামলা সরাসরি ইরানের ওপর আঘাত: রাশিয়া

২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্তের নির্দেশ হাইকোর্টের

জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশ সদর দপ্তরের

নিম্ন আদালতে জামিন পেয়ে আইভী বললেন  / ‘আল্লাহ আছেন, নির্দোষ হয়েও আজ আমি অপরাধী’

খালার বাসা থেকে ফেরার পথে কিশোরীকে জবাই করে হত্যা

গরু চোর সন্দেহে স্বামী-স্ত্রীকে মারধর

ভারমুক্ত হলেন আইসিটি সচিব মামুনুর রশীদ ভূঞা

১০

ধর্ষণের পর শিশু বর্ষা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু

১১

পদ্মায় নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ, উদ্ধার ৬

১২

জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, আহত ৫০

১৩

বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী

১৪

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার বিএনপি নেতাকে শোকজ 

১৫

ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা / জুলাই আন্দোলনে লুকিয়ে স্নাইপার গুলি করেছে, ব্যাপারগুলো এরকম না

১৬

ব্যবসায়ী ‌হত্যা ‌মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

১৭

মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চিপ শিল্পে স্বনির্ভরতার পথে চীন

১৮

বেফাক ও হাইআতুল উলয়ায় সচেতন আলেম সমাজের ১২ প্রস্তাবনা

১৯

রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

২০
X