স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ফর্মহীন মুশফিককে নিয়ে ভরসা হারাননি মুমিনুল

মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ছবি : সংগৃহীত

টেস্ট ক্রিকেটে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে একেবারেই নির্বিষ হয়ে পড়েছেন এই অভিজ্ঞ ব্যাটার। সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ইনিংসেই মাত্র ৪ রান করে আউট হন মুশফিক। সর্বশেষ ১২ ইনিংসে একটিও ফিফটি নেই তাঁর।

তবু সতীর্থের ওপর বিশ্বাস হারাচ্ছেন না মুমিনুল হক। বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক এবং এই টেস্টেও মুশফিকের সঙ্গী মুমিনুল জানিয়ে দিলেন—মুশফিক জানেন কীভাবে ফর্মে ফিরতে হয়, এবং তার সামর্থ্য নিয়ে কোনো সংশয় নেই।

সরাসরি মুমিনুলের ভাষায়, ‘আমি কোনোভাবেই ওনাকে নিয়ে চিন্তিত নই। এত দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন, উনি জানেন কীভাবে ফিরে আসতে হয় আর কীভাবে রান করতে হয়। এটা ভুলে যাওয়া উচিত নয়, উনি বাংলাদেশ দলের জন্য কী করেছেন আর ওনার রানটা কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু কী করতে পারেন।’

সিলেট টেস্টের তৃতীয় দিনে মুশফিক ব্যাটে নামেন চাপে পড়ে, তবে ইনিংস বড় করতে পারেননি। জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির এক বাউন্সারে বিদায় নেন মাত্র ৪ রানে।

২০২০ সালে দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষেই সর্বশেষ ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। সেই ম্যাচের পর টেস্টে আরও কয়েকটি ইনিংস ভালো খেললেও সাম্প্রতিক সময়ে তার ব্যাটে খরা চলছে। তবে মুমিনুল মনে করছেন, এখন যেহেতু মুশফিক শুধুমাত্র টেস্ট খেলছেন, তাই এই সংস্করণেই তার আরও ভালো পারফর্ম করার সুযোগ বেশি।

‘আমার মনে হয়, টেস্ট ক্রিকেটে উনি আরও ভালো ক্রিকেট খেলতে পারবেন। দুই সংস্করণ থেকে যেহেতু অবসর নিয়েছেন, এখন এক সংস্করণে উনি মনোযোগ দেবেন। আগে যত ভালো খেলতেন, এখন আরও ভালো খেলবেন। কারণ, একটা সংস্করণ যখন খেলবেন, তখন একটা লাইনেই আপনি থাকবেন। পারফর্ম করাটা সহজ হয়ে যায়,’—বলেন মুমিনুল।

৯৫টি টেস্ট খেলা এই অভিজ্ঞ ক্রিকেটার বাংলাদেশের ইতিহাসে অন্যতম সফল ব্যাটার। এমন একজনকে নিয়ে টানা রানখরার পরেও ভরসা হারাচ্ছেন না সতীর্থরা—এটাই হয়তো মুশফিকের ফিরে আসার পেছনে সবচেয়ে বড় প্রেরণা হয়ে উঠতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরপর ৪ বার ভূমি উন্নয়ন কর প্রদানে শীর্ষে নতুনধরা

ভোলার ৫ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

মেসির পেনাল্টি মিস 

বোমা-ককটেল বিস্ফোরণ করে এনসিপিকে দমিয়ে রাখা যাবে না: সারজিস

আর্জেন্টিনার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে মিশর

চিকিৎসককে মারধর / বিএনপি নেতার ছেলে ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

সংবাদকর্মী ও শিক্ষার্থীদের ওপর নৃশংস পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ১৮ জুলাই

পরিত্যক্ত কারখানায় মিলল যুবকের মরদেহ

মেঘনায় নিউ আল-শেফা হাসপাতালকে জরিমানা, অপারেশন থিয়েটার সিলগালা

১০

শেষ মুহূর্তে আর্জেন্টিনা ও মিশরের একাদশে ৫ পরিবর্তন

১১

নোয়াখালীতে দুই হাসপাতালের কার্যক্রম বন্ধ

১২

ইরান যুদ্ধে যাদের ভূমিকায় হতাশ ট্রাম্প

১৩

আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ

১৪

যুবদল সভাপতি-সম্পাদকের উত্তপ্ত বাক্যবিনিময়, হতাশ পদবঞ্চিত নেতারা

১৫

সর্বশেষ বৈঠক / মন্ত্রিসভায় যাচ্ছে নবম পে-স্কেল, যে হারে বাড়বে বেতন

১৬

এইচএসসি পরীক্ষা নিয়ে উৎকণ্ঠায় প্রায় এক লাখ শিক্ষার্থী

১৭

ছেলের বিরুদ্ধে মায়ের জমি আত্মসাতের অভিযোগ

১৮

‘আকু’র দেড় বিলিয়ন ডলার বিল পরিশোধ

১৯

তাঁতী দলের নেতা বহিষ্কার

২০
X