স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:০৮ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

অপমানের জবাব, বিসিবির চাকরি ছাড়তে চান শরফুদ্দৌলা!

শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত
শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটে এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্ম দিল ঢাকা প্রিমিয়ার লিগের বিতর্ক। দেশের একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত বিসিবির চাকরি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। ডিপিএল বিতর্ক ঘিরে বিসিবির আচরণে ক্ষুব্ধ হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি- এমন দাবি দেশের একটি গণমাধ্যমের।

ঘটনার সূত্রপাত ডিপিএলে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়ের শাস্তি ঘিরে। আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে তর্কে জড়ান হৃদয়। মাঠে এবং ম্যাচের পরেও আম্পায়ারদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন জাতীয় দলের এই ক্রিকেটার। নিয়ম অনুযায়ী, এক ম্যাচ নিষেধাজ্ঞার পর আরও এক ম্যাচে মাঠের বাইরে থাকার কথা হৃদয়ের। কিন্তু বিসিবির আম্পায়ার্স বিভাগ টেকনিক্যাল কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে তার নিষেধাজ্ঞা কমিয়ে ফেলে।

আর এখানেই বাধে বিপত্তি। এই সিদ্ধান্তে আম্পায়ারদের মর্যাদা লঙ্ঘিত হয়েছে বলে মনে করেন শরফুদ্দৌলা। নিজের সম্মান ও পেশাগত নৈতিকতার জায়গা থেকে বিসিবির চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এই অভিজ্ঞ আম্পায়ার।

বিসিবির এক সূত্র জানিয়েছে, বিষয়টি বোর্ড পর্যন্ত পৌঁছেছে এবং আজকের সভায় তা আলোচনায় আসার কথা। যদিও শরফুদ্দৌলা এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। তবে জানা গেছে, তার সিদ্ধান্ত বেশ দৃঢ়।

শুধু শরফুদ্দৌলাই নন, আম্পায়ারিংয়ে অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপে আগেও পদত্যাগ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক। এবার সেই তালিকায় যুক্ত হলেন দেশের সেরা আম্পায়ারও।

বাংলাদেশ ক্রিকেটে এই ঘটনা নতুন করে শৃঙ্খলা আর স্বচ্ছতার প্রশ্ন তুলে দিল। সম্মান ও ন্যায়বিচারহীন এই পরিবেশে আন্তর্জাতিক পর্যায়ের আম্পায়ারের অপমান নিঃসন্দেহে দেশের ক্রিকেটের জন্য অশনিসংকেত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়েকে স্কুলে দিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি গেল সেনেগাল কোচের

জাককানইবিতে আন্তর্জাতিক নাট্যোৎসবে সম্মানিত হচ্ছেন আবুল হায়াত

টেকসই ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সংসদ সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: স্পিকার

ভূমিকম্পে কেঁপে উঠল বঙ্গোপসাগর 

কালো আর্মব্যান্ড পরে খেলল আর্জেন্টিনা, কিন্তু কেন?

বন্যার্তদের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বেতন দেবেন গাজীপুরের সাংসদ ও সরকারি কর্মচারীরা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘অষ্টম নেহরীন খান স্মৃতি বক্তৃতা’ অনুষ্ঠিত

ফেরিকাণ্ডে সমালোচনা, যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

যুক্তরাষ্ট্রের ইরানবিদ্বেষী সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১০

ধানমন্ডি ও গুলশান লেক নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত

১১

পানিতে তলিয়ে আছে ৮০ গ্রাম, দুর্ভোগে হাতিয়া দ্বীপের বাসিন্দারা

১২

সাত কলেজের পরীক্ষার ফলাফলে অনিয়ম ও অসংগতির অভিযোগ

১৩

ত্রাণসহ বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান হেফাজতের

১৪

সেমিফাইনালে গেলেই ফাইনাল খেলে আর্জেন্টিনা

১৫

বন্যা ও ভারী বৃষ্টি নিয়ে মিলল দুঃসংবাদ, আবহাওয়া অফিসের সতর্কবার্তা

১৬

পূর্বাচল ভ্যালীতে দ্বিতীয় ধাপের প্লট হস্তান্তর সম্পন্ন

১৭

মেসিদের বিপক্ষে কেন লাল কার্ড পেলেন এমবোলো, কী বলছে নতুন নিয়ম

১৮

আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত: শিক্ষামন্ত্রী

১৯

টরন্টোর সড়ক উৎসবে গোলাগুলি, নিহত ২

২০
X