স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভুলে পিএসএলকে আইপিএল বললেন রমিজ রাজা

রমিজ রাজা। ছবি : সংগৃহীত
রমিজ রাজা। ছবি : সংগৃহীত

মুলতানে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এক ম্যাচে বড়সড় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও পিসিবি'র প্রাক্তন চেয়ারম্যান রমিজ রাজা। মঙ্গলবার (২২ এপ্রিল) লাহোর কালান্দার্সের বিপক্ষে মুলতান সুলতানসের ৩৩ রানে জয়ের পর ম্যাচ-পরবর্তী উপস্থাপনায় ঘটে এই হাস্যকর ঘটনা।

জশুয়া লিটলকে 'ক্যাচ অব দ্য ম্যাচ' পুরস্কার প্রদানকালে রমিজ ভুলবশত পিএসএল-এর পরিবর্তে বলে বসেন 'এইচবিএল আইপিএল'। এই ভুল উচ্চারণের ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং শুরু হয় ব্যাপক ট্রোলিং।

ভিডিওটি ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই রমিজকে নিয়ে হাসিঠাট্টা শুরু করে দেন নেটিজেনরা। অনেকেই মজা করে বলেন, রমিজের মন বুঝি ভারতে থাকা আইপিএলে পড়ে আছে!

প্রসঙ্গত, আইপিএল ২০২৫ এবং পিএসএল ২০২৫ প্রায় একই সময়ে চলায় দুই টুর্নামেন্ট নিয়েই চলছে বিপুল আলোচনা। গত ১১ এপ্রিল থেকে শুরু হওয়া পিএসএল চলবে ১৮ মে পর্যন্ত, অন্যদিকে আইপিএল শুরু হয়েছে ২২ মার্চ, চলবে ২৫ মে পর্যন্ত।

এই জয়ে মুলতান সুলতান্স তাদের প্রথম জয় পেলেও এখনো পয়েন্ট টেবিলের নিচের দিকেই রয়েছে। অন্যদিকে লাহোরের এটি ছিল চতুর্থ ম্যাচে দ্বিতীয় পরাজয়।

রমিজের এই ছোট্ট ভুল হলেও এখন সেটি বড়সড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ার যুগে এমন ঘটনার ভাইরাল হওয়াও যেন সময়ের ব্যাপার মাত্র!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থমন্ত্রীর উপস্থিতিতে ত্রাণ বিতরণ, ধসে পড়ল মঞ্চ

প্যারিসে বাংলাদেশ দূতাবাসের বিশেষ কনস্যুলার-পাসপোর্ট সেবা মিলবে ২৫ জুলাই থেকে

কামরাঙ্গীরচরে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট

দুই নদীর মোহনায় অবরুদ্ধ গ্রাম, অনিশ্চয়তায় ৪৫ পরিবার

পাকিস্তানে তীব্র গোলাগুলি, ভারতপন্থি ২৪ বিদ্রোহী নিহত

চারুকলায় বর্ষা উদযাপনে ‘ঘনঘটা ২’

জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে অঙ্গীকার পুনর্ব্যক্ত করল বাংলাদেশ

বন্যার্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত পাশে থাকবে সরকার: চট্টগ্রামে অর্থমন্ত্রী

নরসিংদীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনায় কঠিন সমীকরণে পাকিস্তান

১০

জুলাই সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বিরোধী দল: মির্জা ফখরুল

১১

পল্লবীতে জলাবদ্ধ এলাকায় টানা চতুর্থ দিনের মতো বিএনপি নেতার খাবার বিতরণ

১২

ফাইনালের দায়িত্ব পাওয়া রেফারির সিদ্ধান্তে ‘পেনাল্টি’ পেয়েছিলেন মেসি

১৩

মনপুরায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ 

১৪

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

১৫

নৌভ্রমণে গিয়ে বিদ্যুৎস্পর্শে দুই যুবকের মৃত্যু

১৬

নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীমের পরিচয়

১৭

জেলেনস্কির বিরুদ্ধে ইউক্রেনজুড়ে বিক্ষোভ

১৮

দেশের ১৩ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস

১৯

ফিক্সিংয়ের অভিযোগে সাকিবের দলের মালিক গ্রেপ্তার

২০
X