স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:২৯ এএম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম
অনলাইন সংস্করণ

অবশেষে কোহলিদের স্টেডিয়ামে ফিরছে আইপিএল!

এম চেন্নাস্বামী স্টেডিয়াম। ছবি : সংগৃহীত
এম চেন্নাস্বামী স্টেডিয়াম। ছবি : সংগৃহীত

দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে খুলতে চলেছে বেঙ্গালুরুর ঐতিহ্যবাহী এম চেন্নাস্বামী স্টেডিয়ামের গেট। কর্ণাটক সরকার আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ায় আবারও এই ভেন্যুতে আইপিএল ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের পথ পরিষ্কার হলো—যা রাজ্য ক্রিকেটের জন্য বড় স্বস্তির খবর।

শনিবার কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেএসসিএ) এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, কঠোর শর্তসাপেক্ষে চেন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের সবুজ সংকেত মিলেছে। কেএসসিএ জানিয়েছে, নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ ও জরুরি ব্যবস্থাপনা নিয়ে সরকারের নির্ধারিত সব শর্ত পূরণে তারা পুরোপুরি প্রস্তুত। এরই মধ্যে বিশেষজ্ঞ পর্যালোচনা কমিটির কাছে বিস্তারিত কর্মপরিকল্পনাও জমা দেওয়া হয়েছে।

গত বছরের ৪ জুন ট্রফি উদ্‌যাপনের সময় ভয়াবহ পদদলিত ঘটনায় ১১ জনের মৃত্যু হলে স্টেডিয়ামটি নিরাপত্তাজনিত কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। এরপর সেখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি; এমনকি বিজয় হাজারে ট্রফির ম্যাচগুলোও শহরের বাইরে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্সে সরিয়ে নেওয়া হয়। গত বছর নারী বিশ্বকাপেও বেঙ্গালুরু ভেন্যু তালিকায় ছিল না, আর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতেও চেন্নাস্বামীর নাম নেই।

তবে গত ডিসেম্বরে কর্ণাটক মন্ত্রিসভা শর্তসাপেক্ষে আইপিএল আয়োজনের অনুমতি দেয়। নবনির্বাচিত কেএসসিএ সভাপতি ভেঙ্কটেশ প্রসাদ স্টেডিয়াম ফিরিয়ে আনার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেন—যার ফল মিলতে শুরু করেছে।

বিশ্বকাপের সূচি এরই মধ্যে চূড়ান্ত হওয়ায় বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে চেন্নাস্বামী মাঠে ফেরার সবচেয়ে বড় মঞ্চ হতে যাচ্ছে ২০২৬ সালের আইপিএল। অর্থাৎ, আরসিবির সব হোম ম্যাচ আবার বেঙ্গালুরুতেই দেখা যাওয়ার সম্ভাবনা জোরালো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভিসা মিলেছে কিন্তু যুক্তরাষ্ট্রে রাত কাটাতে বাধা ইরানি ফুটবলারদের

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে আ.লীগ নেতার চিঠি

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না, অভিযোগ রুমিন ফারহানার

৫৫ বছরে শহীদ জিয়া গবেষণা কেন্দ্র কেন হয়নি, প্রশ্ন মঈন খানের

আগামী ২০ বছর বিশ্ব ক্রিকেটকে শাসন করতে চান সূর্যবংশী

আল জাজিরা বিশ্লেষণ / ইরান যুদ্ধের ১০০তম দিন, কোথায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য?

কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল

এনসিটিবি ও ৪ শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান 

নারী-শিশু নির্যাতন মামলা, হাইকোর্টে বিশেষ বেঞ্চের কার্যক্রম শুরু হচ্ছে

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির নতুন সভাপতি হলেন তামিম

১০

মহিলা দল নেত্রীর অডিও ভাইরাল / ‘তুমি বেশি কমাইও না, ৬ হাজারের মধ্যে দিও’

১১

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘এমটিবি ট্রেড এক্স’ চালু, মিলবে যে সুবিধা

১২

শান্তি চুক্তি হলেও তাৎক্ষণিকভাবে মুক্ত হবে না ইরানের জব্দকৃত সম্পদ : ট্রাম্প

১৩

পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা উত্তর কোরিয়ার

১৪

নিরাপদ খাদ্যে মুনাফা দেখলে চলবে না: এমপি রতন

১৫

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ, চোটে কাঁদলেন এই তারকা

১৬

রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সরকারের অদক্ষতা জনগণকে হতাশ করেছে : হামিদুর রহমান

১৭

ডিসি কার্যালয়ে বিএনপি দুই নেতার হাতাহাতি

১৮

লেবাননের স্বাধীনতাকামী গোষ্ঠীর সদরদপ্তরে ইসরায়েলি হামলা

১৯

পরিবারের জন্য কেনাকাটা করে ফেরার পথে প্রবাসী নিহত

২০
X