স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

লাহোরের একাদশ থেকে বাদ পড়লেন রিশাদ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) শনিবার (২৬ এপ্রিল) মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নেমেছে লাহোর কালান্দার্স। টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দলটি। তবে এ ম্যাচে লাহোরের একাদশে এসেছে একটি পরিবর্তন—দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তার জায়গায় একাদশে অন্তর্ভুক্ত হয়েছেন ইংলিশ অলরাউন্ডার টম কারান।

গত ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে বল হাতে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি রিশাদ। দুই ওভার বল করে ১৮ রান খরচ করলেও উইকেট শূন্য ছিলেন তিনি। ব্যাট হাতে করেছিলেন ১৩ রান। যদিও এর আগে টুর্নামেন্টের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে পরপর তিনটি করে উইকেট শিকার করে নজর কাড়েন এই তরুণ স্পিনার।

শুরুতে একাদশে জায়গা না পেলেও, সুযোগ পেয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন রিশাদ। তবে ধারাবাহিকতা ধরে রাখতে না পারায় এই গুরুত্বপূর্ণ ম্যাচে তার জায়গায় টম কারানকে মাঠে নামিয়েছে লাহোর। একাদশে আর কোনো পরিবর্তন আসেনি।

এ পর্যন্ত পিএসএলে পাঁচটি ম্যাচ খেলেছে লাহোর কালান্দার্স। দুই জয় ও তিন হারে পয়েন্ট তালিকায় তারা অবস্থান করছে তৃতীয় স্থানে।

আজকের লাহোর কালান্দার্স একাদশ:

ফখর জামান, মোহাম্মদ নাঈম, আব্দুল্লাহ শফিক, ড্যারিল মিচেল, স্যাম বিলিংস, সিকান্দার রাজা, আসিফ আলী, টম কারান, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আসিফ আফ্রিদি, হারিস রউফ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১০

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

১১

রিজার্ভ বেড়ে ৩৫.৬৩ বিলিয়ন ডলার, ৪৩ মাসে সর্বোচ্চ

১২

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

১৩

সিরিজসেরা মোসাদ্দেক, হৃদয় পেলেন ‘চেরি’ ব্র্যান্ডের গাড়ি

১৪

সিলেটে অপরাধ দমনে আসছে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ব্যবস্থা : সিসিক প্রশাসক

১৫

কবে ও কীভাবে ফেরানো হবে বেনজীরকে?

১৬

বেনজীরের আটক সরকারের কৃতিত্ব নয়, ইন্টারপোলের : জামায়াত আমির 

১৭

সংসদে নারীদের বোরকা-হিজাব নিয়ে কটূক্তির নিন্দা মাওলানা রাব্বানীর

১৮

অটোরিকশার চাপায় সৌদি প্রবাসী নিহত

১৯

ছাত্রশিবিরের নতুন কর্মসূচি ঘোষণা

২০
X