স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০৮:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিপিএলে দল পরিবর্তন করলেন সাকিব

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

সারা বছর ক্রিকেট নিয়েই ব্যস্ত থাকেন বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দল ছাড়াও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে সরব উপস্থিতি টাইগার অধিনায়কের। তবে ব্যস্ততার মাঝেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট লিগে কালভদ্রে দেখা মেলে সাকিবের। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মোহামেডানের হয়ে খেলা বাংলাদেশ অধিনায়ক এবার দল ছাড়ছেন।

গত ডিপিএলে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ছিলেন সাকিব। মাত্র ৪টি ম্যাচে বিশ্বসেরা অধিনায়ককে দলের সঙ্গে পেয়েছিল দলটি। তবে নতুন মৌসুমে মোহামেডান ছাড়ছেন সাকিব। এমনটাই নিশ্চিত করেছেন ক্লাবটির ক্রিকেট কমিটির সভাপতি এজিএম সাব্বির।

রোববার (২৭ আগস্ট) আসন্ন এশিয়া কাপ খেলতে শ্রীলঙ্কা পৌঁছেছে বাংলাদেশ দল। ৩১ আগস্ট স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। ওপেনার তামিম ইকবাল অধিনায়কত্ব ছাড়ার পর নতুন করে ওয়ানডের নেতৃত্বে এসেছেন সাকিব। তবে এশিয়া কাপের আগেই ডিপিএলে সাকিবের দল পরিবর্তনের খবর সামনে এলো।

মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান সাব্বির ফেসবুকের পোস্টে লিখেন, ‘এটা আনুষ্ঠানিক যে সাকিব এ বছর মোহামেডানের হয়ে ডিপিএলে খেলবেন না।’ তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

তবে গুঞ্জন অনুযায়ী, আগামী ২ মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জার্সিতে দেখা যেতে পারে সাকিবকে। এ ছাড়া এ বছর আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) সাকিবকে নতুন ঠিকানায় দেখা যাবে। ফরচুন বরিশাল ছেড়ে রংপুর রাইডার্সের সঙ্গে ২ বছরের চুক্তি সাক্ষর করেন বাংলাদেশ অধিনায়ক।

গত ডিপিএলে মোহামেডানের হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছিলেন সাকিব। দলটির হয়ে মাত্র ৯৫ রান সংগ্রহ করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। বোলিংয়ে ৪ ম্যাচে ৪টি উইকেট শিকার করেছিলেন সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান 

কেমব্রিজ ইউনিভার্সিটির রড স্মিথের সঙ্গে মাহাদী আমিনের বৈঠক

দেশের যেসব অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির শঙ্কা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও দুই শিশুর মৃত্যু

কালো পলিথিনের প্যাকেটে ছিল নবজাতক, ইউএনওর উদ্যোগে চমেকে ভর্তি

১৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

১০

মেসিকে দলে সাইন করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

১১

যমজ বোনের সঙ্গে যমজ ভাইয়ের বিয়ে, এলাকায় উৎসবের আমেজ

১২

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

১৩

এইচএসসি ২০২৬ : স্বপ্নের শিখরে পৌঁছানোর কৌশল, পরিমিত পরিকল্পনা ও নিয়মিত অনুশীলনে যুদ্ধজয়

১৪

দেশে বাড়ল স্বর্ণের দাম, ভরিতে কত?

১৫

কারখানায় পানি পান করে হাসপাতালে শতাধিক শ্রমিক

১৬

ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা / এক্সে দেওয়া পোস্ট সংশোধন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৭

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

১৮

স্বপ্নে দেখলেন জীবিত আছে তরুণী, মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা

১৯

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

২০
X