স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৫:২৩ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান সিরিজ থেকে নাম প্রত্যাহার নাহিদ রানার

নাহিদ রানা। ছবি : সংগৃহীত
নাহিদ রানা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না উদীয়মান পেসার নাহিদ রানা। সংযুক্ত আরব আমিরাতে চলমান সিরিজ শেষ করেই পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল তার, তবে হঠাৎ করেই সিদ্ধান্ত পাল্টে সিরিজ থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই ডানহাতি পেসার।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম। গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জানান, রানার অনুপস্থিতির বিষয়টি ইতোমধ্যেই টিম ম্যানেজমেন্টকে অবহিত করা হয়েছে। রানা ছাড়াও পাকিস্তান সিরিজে যাচ্ছেন না বাংলাদেশের ফিল্ডিং কোচ জেমস পামেন্ট এবং ট্রেনার নাথান কেলি। জানা গেছে ব্যক্তিগত কারণে যাবেন না তিনি।

আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় রানার। ২০ বছর বয়সী এই পেসার তার গতিময় বোলিংয়ে নজর কাড়েন অনেকেরই। যদিও সেই ম্যাচে তার পারফরম্যান্স আশাবাঞ্চক ছিল না, ৫০ রান খরচায় তিনি নেন ২ উইকেট।

এদিকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে মাঠে নামার সুযোগ না পেলেও দলের অংশ ছিলেন রানা। পিএসএল হঠাৎ স্থগিত হওয়ায় বিশেষ বিমানে দেশে ফিরেছিলেন তিনি ও অপর লেগস্পিনার রিশাদ হোসেন। ফলে পাকিস্তানের কন্ডিশন কিছুটা হলেও পরিচিত রানার কাছে।

শুরুতে পাঁচ ম্যাচের পরিকল্পনা থাকলেও, রাজনৈতিক জটিলতার কারণে তা কমিয়ে আনা হয়েছে তিন ম্যাচে। সিরিজের সবগুলো ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে, যথাক্রমে ২৮ মে, ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X