স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৫:১২ পিএম
অনলাইন সংস্করণ

লিটনদের পাকিস্তান সফরের সূচি চূড়ান্ত, লড়াই শুরু ২৮ মে

আগামী বুধবার শুরু হবে পাকিস্তান-বাংলাদেশ লড়াই। ছবি : সংগৃহীত
আগামী বুধবার শুরু হবে পাকিস্তান-বাংলাদেশ লড়াই। ছবি : সংগৃহীত

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট যুদ্ধের দিনক্ষণ অবশেষে চূড়ান্ত। নানা জটিলতা পেরিয়ে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ হবে তিন ম্যাচের, আর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে, ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বুধবার (২১ মে) এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে সিরিজের সময়সূচি। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৮ মে বুধবার, পরের দুটি ম্যাচ ৩০ মে শুক্রবার এবং ১ জুন রোববার। তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

প্রথমে এই সিরিজ পাঁচ ম্যাচের হওয়ার কথা ছিল, ফয়সালাবাদ এবং লাহোর—দুই শহরে আয়োজনের পরিকল্পনাও ছিল। কিন্তু ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার কারণে সিরিজের ভবিষ্যৎ পড়ে যায় অনিশ্চয়তায়। পরে পরিস্থিতি শান্ত হলে, সরকারি অনুমতির পর দেরিতে হলেও সফরে যেতে রাজি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশ দলের খেলোয়াড়রা ঈদুল আজহার আগে দেশে ফেরার অনুরোধ জানায় বোর্ডকে। সে অনুযায়ী সিরিজটি পাঁচ ম্যাচ থেকে কমিয়ে আনা হয় তিন ম্যাচে। ফয়সালাবাদ বাদ পড়ে ভেন্যু তালিকা থেকেও।

দুবাইয়ে পিসিবি সভাপতি মহসিন নাকভীর সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান নাজমুল আবেদীন। বিসিবির প্রস্তাব ছিল ২৭, ২৯ ও ৩১ মে, কিন্তু পিসিবির পক্ষ থেকে ২৮, ৩০ মে এবং ১ জুনের প্রস্তাব আসে। শেষ পর্যন্ত পিসিবির প্রস্তাবই চূড়ান্ত রূপ নেয়।

এ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। সেই সিরিজের শেষ ম্যাচ আজ রাতেই শারজাহতে। এরপর আগামীকাল বিশ্রাম নিয়ে দুই দিন (২৩ ও ২৪ মে) দুবাইয়ে অনুশীলন করবে দল।

২৫ মে লিটন দাসের নেতৃত্বাধীন দলটি পাকিস্তানে যাবে। সফরে পৌঁছানোর পর ২৬ ও ২৭ মে লাহোরে আরও দুই দিন অনুশীলন করবে বাংলাদেশ দল, প্রস্তুত হবে প্রথম টি-টোয়েন্টির জন্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১০

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১১

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১২

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৩

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৪

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৫

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

১৬

অর্থাভাবে মাকে সঙ্গে আনতে না পারা ভোজিনহার পাশে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র!

১৭

কুমিল্লায় বিআরটিসি বাস দুর্ঘটনায় আহত ১০

১৮

শেষ জুটির ঝড়ে বাংলাদেশের ১৩১

১৯

যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী

২০
X