স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ০৭:৪৯ পিএম
আপডেট : ২৪ মে ২০২৫, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

আরও একটি সিরিজ হার বাংলাদেশের

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জয় এনে দিয়েছিল কিছুটা স্বস্তি। কিন্তু লাল বলের পরীক্ষায় সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হলো বাংলাদেশ ‘এ’ দল। চার দিনের দুই ম্যাচের সিরিজে প্রথমটি হেরে দ্বিতীয়টি ড্র করায় ১-০ ব্যবধানে সিরিজ হাতছাড়া হয়েছে সোহানদের।

সিলেটে সিরিজের প্রথম ম্যাচে ৭০ রানে হেরেছিল বাংলাদেশ ‘এ’। দ্বিতীয় ও শেষ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা নিয়ে নামে দলটি। কিন্তু প্রকৃতির চোখরাঙানির কাছে ক্রিকেট যেমন অনেক সময়ই অসহায়, মিরপুরেও ঠিক তাই হলো। টানা তিন দিন বৃষ্টির বাধায় খেলা বারবার বন্ধ হয়েছে, খেলার চেয়ে অপেক্ষাই ছিল বেশি। শেষ দিনও বড় কোনো নাটকীয়তা ঘটেনি—ড্রতেই শেষ হয়েছে ম্যাচ। আর তাতেই নির্ধারিত হলো সিরিজের ভাগ্য।

প্রথম ইনিংসে নুরুল হাসান সোহানদের দল ব্যাট করে তোলে ৩৫৭ রান। ওপারে ব্যাট হাতে জবাব দেন নিউজিল্যান্ড ‘এ’ দলের নিক কেলি। তাঁর সেঞ্চুরির ওপর ভর করে কিউইরা করে ৩৭৯ রান—২২ রানের লিড। কেলির ব্যাট থেকে আসে ১০৩ রান, প্রথম ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন এই বাঁহাতি। দুটি ম্যাচেই দারুণ ব্যাটিং করে সিরিজসেরা নির্বাচিত হন তিনি।

শেষ দিনের শুরুতে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। তবে প্রতিদ্বন্দ্বিতার বদলে স্পষ্ট হয়ে ওঠে নিষ্প্রভ ড্রয়ের ছাপ। বিকেল সাড়ে ৩টার দিকে দুই দল সম্মত হয় খেলা আর চালিয়ে না যেতে। বাংলাদেশের রান তখন ২ উইকেটে ৮৭। ওপেনার এনামুল হক বিজয় ২৪, সাইফ হাসান করেন ১৬ রান। অপরাজিত ছিলেন জাকির হাসান (২৪) ও অমিত হাসান (২১)।

বাংলাদেশের বোলারদের মধ্যে প্রথম ইনিংসে আলো ছড়ান অফস্পিনার নাঈম হাসান, নেন ৪টি উইকেট। পেসার খালেদ আহমেদের শিকার ৩টি। কিন্তু ব্যাট-বলের লড়াইয়ের চেয়ে বৃষ্টি ও সময়ক্ষেপণ বেশি প্রভাব ফেলায় জয়ের স্বপ্ন অপূর্ণই থেকে যায় সোহানদের।

লাল বলের এই সিরিজে বেশ কিছু প্রতিভা নজর কাড়লেও সামগ্রিক পারফরম্যান্সের দিক থেকে বাংলাদেশ ‘এ’ দলকে আরও ধারালো হওয়ার প্রয়োজন যে আছে, তা আবারও প্রমাণ হলো। বিশেষ করে ঘরের মাঠে সিরিজ হাতছাড়া—প্রশ্ন তুলে দেয় প্রস্তুতি ও পরিকল্পনার ঘাটতি নিয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোকানপাট খোলার সময় বৃদ্ধি চেয়ে প্রধানমন্ত্রীকে ব্যবসায়ীদের চিঠি

যুদ্ধে যোগ দিল ইয়েমেনের হুতি গোষ্ঠী, ইসরায়েলকে নতুন হুঁশিয়ারি

বিশ্বকাপের আগে চোটে ব্রাজিলের প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ তারকা

বছরে ৩৫ লাখ টন খাদ্য ময়লার ঝুড়িতে যায় : খাদ্য প্রতিমন্ত্রী

ইনস্টাগ্রামে ছবি উধাও, এবার কি মুম্বাইয়েও সূর্যাস্ত?

কক্সবাজারে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ২০

ইসরায়েলি হামলায় নিহত ২৯ লেবানিজ সেনা

আজমিরীগঞ্জে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ড্রোন ভূপাতিত করল ইরান

ঢাকার পানির সংকট কাটাতে বড় সুখবর দিলেন মির্জা ফখরুল

১০

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নিখোঁজ নানাকে ফিরে পেলেন হিমি

১২

বজ্রপাত ও দুর্যোগ ঝুঁকি কমাতে প্রযুক্তিগত ব্যবস্থা নিচ্ছে সরকার : ত্রাণমন্ত্রী

১৩

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু

১৪

‘শান্তিরক্ষীরা জীবন বাজি রেখে দেশের সম্মান রক্ষা করছেন’

১৫

যুবদলের কমিটি নিয়ে ক্ষোভ, গুলশানে পদবঞ্চিতদের অবস্থান কর্মসূচি

১৬

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বড় নিয়োগ, এসএসসি পাসেই আবেদন

১৭

সৈয়দপুরে লাশ নিয়ে এলাকাবাসীর থানা ঘেরাও

১৮

ইরান ও ইসরায়েলকে পাল্টাপাল্টি হামলা বন্ধের আহ্বান ট্রাম্পের

১৯

বিগত বছরের তুলনায় কমেছে অপরাধের সংখ্যা : স্বরাষ্ট্রমন্ত্রী

২০
X