স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০২:০৭ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার রাজ্য দলের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

৩ দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত
৩ দিনেই ইনিংস ব্যবধানে টেস্ট হারল বাংলাদেশ। ‍ছবি : সংগৃহীত

শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার রাজ্য দল ও শেফিল্ড শিল্ড চ্যাম্পিয়ন সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার চেয়ে ২৬৬ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ‘এ’ দল শনিবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হয়। আর এতে ইনিংস ও ১২ রানের পরাজয়ের স্বাদ পায় মাহিদুল ইসলামের দল।

আজ তৃতীয় দিনের খেলা শুরুর পর নবম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। ৪৯ রান করে উইকেটে থিতু থাকা শাহাদাত হোসেন দীপুকে ফেরান হ্যারি থর্নটন। আরেক সেট ব্যাটার ইয়াসির আলী চৌধুরী ৩৬ রানে বিদায় নিলে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩৫ রান।

দ্রুত ২ উইকেট হারানো বাংলাদেশকে ম্যাচে ফেরানোর চেষ্টা করে ‘এ’ দলের অধিনায়ক অঙ্কন ও নাঈম হাসান। ষষ্ঠ উইকেট জুটিতে তারা যোগ করেন ৪৮ রান। ৬১তম ওভারের তৃতীয় বলে নাঈমকে (২২) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন জার্সিস ওয়াদিয়া। ২৩ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ ‘এ’ দলের স্কোর হয়ে যায় ৭৫.২ ওভারে ৯ উইকেটে ২০৬ রান।

ইনিংস হার এড়াতে তখনো বাংলাদেশের দরকার ছিল ৬০ রান। হাসান মাহমুদ-হাসান মুরাদ নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করলেও ইনিংস হার এড়াতে পারেননি। দশম উইকেটে তাদের জুটিতে ৪৮ রান যোগ হতেই ভেঙে যায় সেটা। ৮৩.৩ ওভারে ২৫৪ রানে অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ইনিংস ও ১২ রানে হার নিশ্চিত হয় অঙ্কনের দলের। দ্বিতীয় ইনিংসে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে জর্ডান বাকিংহাম সর্বোচ্চ ৩ উইকেট নেন।

এর আগে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে ১১৪ রানে অলআউট হয়। সাউথ অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৩৮০ রান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে পিটিশন নিয়ে এবার মুখ খুললেন গোল্ডেন বল জয়ী পেদ্রো

থাইল্যান্ডে ১০ হাজার বাংলাদেশির কর্মসংস্থানের সম্ভাবনা

মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা

প্রধানমন্ত্রীর পক্ষে ‘ফার্স্ট এইড বক্স’ উপহার পেলেন সিএনজি চালানো সেই ছাত্রদল নেতা

বাব আল-মান্দেব প্রণালি নিয়ে হুতিদের নতুন ঘোষণা  

মেয়েটি নিজেই গাজী নজরুলের সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি 

চট্টগ্রামে উল্টো রথযাত্রায় মানুষের ঢল

রোববার বঙ্গভবন ছাড়বেন সাহাবুদ্দিন

এক মেয়াদে তিন সরকারপ্রধান, আরও যে নতুন রেকর্ড সাহাবুদ্দিনের

মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের অবস্থান থেকে বেসামরিকদের দূরে থাকার আহ্বান ইরানের

১০

৭৭ কোটি টাকার ক্ষতি / চট্টগ্রামে বন্যায় ১ লাখ ৬১ হাজার পশু ও হাঁস-মুরগির মৃত্যু

১১

পূর্ণিমার প্রশ্নে অকপট শাকিব খান

১২

শুক্রবারও ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, প্রতিহত করার দাবি জর্ডানের

১৩

রবীন্দ্রনাথ-ওকাম্পো স্মরণে ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’

১৪

স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

১৫

ব্লিচার রিপোর্টের প্রতিবেদন / বিশ্বকাপের ‘ফ্লপ’ একাদশ ঘোষণা, রোনালদোসহ জায়গা পেলেন যারা

১৬

পদত্যাগের পরও আজীবন যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৭

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’র প্রথম আসর আগামী ২ আগস্ট

১৮

ঢাবি দর্শন বিভাগ অ্যালামনাইয়ের বর্ষা উৎসব

১৯

জীবন বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ফুটবলার

২০
X