স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ মে ২০২৫, ১২:২০ পিএম
আপডেট : ২৮ মে ২০২৫, ১২:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তানের বিপক্ষে টাইগারদের খেলা দেখবেন যেভাবে

ট্রফির সামনে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
ট্রফির সামনে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার হতাশা এখন পেছনে ফেলে নতুন শুরুর অপেক্ষায় বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বে টাইগাররা এবার মুখোমুখি হচ্ছে শক্তিশালী পাকিস্তানের। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম লড়াই বুধবার (২৮ মে), পাকিস্তানের লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষে পরিসংখ্যান মোটেও বাংলাদেশের পক্ষে নয়। এখন পর্যন্ত ১৯ বারের মুখোমুখিতে মাত্র ৩টি জয় এসেছে টাইগারদের ভাগ্যে, পাকিস্তান জয়ী ১৬ ম্যাচে। সর্বশেষ জয়ও ছিল বহু আগের – ২০১৬ সালে। এরপর যতবার দেখা হয়েছে এসেছে হতাশা।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে এডিলেডে শেষবার দেখা হয়েছিল এই দুই দলের। সেই ম্যাচেও শাহীন শাহ আফ্রিদির আগুনে বোলিংয়ে পাঁচ উইকেটে হারতে হয় বাংলাদেশকে।

এ সিরিজে দুই দলই খেলছে বেশ কিছু গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই। পাকিস্তান দলে নেই বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং পেস তারকা শাহীন আফ্রিদি। এদের বদলে পিএসএলে ভালো করা তরুণদের নিয়ে এক নতুন চেহারার দল সাজিয়েছে পাকিস্তান।

অন্যদিকে, ইনজুরির কারণে বাংলাদেশ দল হারিয়েছে মোস্তাফিজুর রহমান এবং সৌম্য সরকারকে। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন মেহেদী হাসান মিরাজ ও পেসার সৈয়দ খালেদ আহমেদ।

কোথায় দেখা যাবে ম্যাচ?

বাংলাদেশের দর্শকদের জন্য সুসংবাদ—পাকিস্তান সিরিজ সরাসরি সম্প্রচার করবে বেসরকারি টেলিভিশন টি স্পোর্টস। পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মে ট্যাপম্যাড অ্যাপেও সরাসরি উপভোগ করা যাবে ম্যাচগুলো।

বিভিন্ন দেশের সম্প্রচার মাধ্যম:

  • পাকিস্তান: টেন স্পোর্টস, এ স্পোর্টস ও অনলাইনে তামাশা ও ট্যাপম্যাড
  • যুক্তরাজ্য: এআরওয়াই ডিজিটাল
  • মধ্যপ্রাচ্য ও পূর্ব এশিয়া: ক্রিকবাজ
  • আফ্রিকা: সুপার স্পোর্ট
  • উত্তর আমেরিকা: উইলো টিভি
  • শ্রীলঙ্কা: ডায়লগ টিভি
ম্যাচ তারিখ ভেন্যু সময় (বাংলাদেশ)
১ম টি-টোয়েন্টি ২৮ মে গাদ্দাফি স্টেডিয়াম রাত ৯টা
২য় টি-টোয়েন্টি ৩০ মে গাদ্দাফি স্টেডিয়াম রাত ৯টা
৩য় টি-টোয়েন্টি ১ জুন গাদ্দাফি স্টেডিয়াম রাত ৯টা

নতুন মুখ, নতুন সম্ভাবনা। পাকিস্তানের বিপক্ষে কেমন শুরু করতে পারে বাংলাদেশ? সময়ই দেবে উত্তর। তবে আগুনে লড়াইয়ের জন্য প্রস্তুত দুই দলই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাইকোর্টে নথি পৌছালে দ্রুত শুনানির উদ্যোগ নেয়া হবে: অ্যাটর্নি জেনারেল 

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

১০

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১১

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১২

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১৩

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৪

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৫

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৬

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

২০
X