স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৭ মে ২০২৫, ১১:১০ পিএম
অনলাইন সংস্করণ

পুরোনো ভুল থেকে শিখতে চান লিটন

লিটন দাস। পুরোনো ছবি
লিটন দাস। পুরোনো ছবি

বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তানে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হতে চলেছে বুধবার থেকে। সিরিজ শুরুর আগে দলের সহ-অধিনায়ক লিটন দাস জানালেন দলের চেতনা, চ্যালেঞ্জ আর নিজেদের উন্নতির লক্ষ্য নিয়ে স্পষ্ট বার্তা। তার কণ্ঠে ভরসা, আত্মবিশ্বাস, আবার মাটির কাছাকাছি বাস্তবতা—যেখানে সাফল্য নয়, গুরুত্ব পাচ্ছে প্রক্রিয়া।

‘শেষ সিরিজে আমরা আপ টু দ্য মার্ক খেলতে পারিনি,’ স্বীকার করলেন লিটন। ‘তবে এটা একেবারে নতুন সিরিজ, নতুন চ্যালেঞ্জ। অতীতে আমরা কোথায় ভালো করেছি, কোথায় খারাপ, সেসব মাথায় রেখেই এগোনোর চেষ্টা করব।’

তার মতে, পাকিস্তানকে নয়, বরং নিজেদের পারফরম্যান্সকে ঘিরেই পরিকল্পনা হচ্ছে দলের ভেতর। ‘আমাদের বিশ্বাস আছে, যে কোনো দলকে হারাতে পারি। তবে ভালো ক্রিকেট খেলতে হবে। স্মার্ট ক্রিকেট খেলতে হবে।’

প্রতিপক্ষের তারকাদের অনুপস্থিতি নিয়ে উদ্বিগ্ন নন লিটন। বরং বললেন, ‘তারা খুবই ভারসাম্যপূর্ণ দল। বাবর, রিজওয়ান বা শাহীন না থাকলেও প্রভাব ফেলবে না। আমাদের লক্ষ্য, নিজেদের খেলা উন্নত করা।’

তাসকিন ও মোস্তাফিজের অনুপস্থিতিতেও কোনো অজুহাত খুঁজছেন না তিনি। ‘তাদের না থাকা মানেই নতুনদের জন্য সুযোগ। কে সেই জায়গা দখল করবে—এটাই এখন দেখার বিষয়।’

লাহোরের উইকেটকে ব্যাটিং সহায়ক বলেই মনে করছেন লিটন। ‘পিএসএলে টিভিতে যতটুকু দেখেছি, উইকেট ব্যাটিং ফ্রেন্ডলি। হাই স্কোরিং ম্যাচ হতে পারে। শুধু ভালো খেললেই হবে না, স্মার্ট হতে হবে মাঠে।’

শিশিরের প্রভাব নিয়েও সতর্ক তিনি, তবে সেটি নির্ভর করছে ম্যাচের সময় ও পরিবেশের ওপর। ‘আরব আমিরাতে খেলেছি, সেখানকার মতো শিশির থাকলে তা ম্যাচের গতিপথ বদলাতে পারে।’

ব্যাটিং নিয়ে ব্যক্তিগতভাবে দায়িত্ব নিচ্ছেন লিটন, তবে জোর দিচ্ছেন সামষ্টিক পারফরম্যান্সে। ‘টি-টোয়েন্টি কখনো একজনের খেলা না। আমরা যদি ব্যাটিং ইউনিট হিসেবে ভালো খেলতে পারি, ফল আসবেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সকালের মধ্যে ১৮ জেলায় দমকা হাওয়ার সঙ্গে ব্যাপক বজ্রবৃষ্টির শঙ্কা

ইসলামী ব্যাংক নিয়ে বিতর্ক: শেয়ার মালিকানা প্রকাশের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর

নাসির-তামিমার ভাগ্য নির্ধারণ আজ, দোষ প্রমাণিত হলেই ভয়ঙ্কর পরিণতি

‘ফিল্মি স্টাইলে’ হামলা চালিয়ে পুলিশের হাত থেকে আসামি ছিনতাই

অবশেষে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা-দাফনের সময় জানাল ইরান

বিশ্বকাপের আগেই সুসংবাদ / নেইমারকে নিয়ে ব্রাজিল শিবিরে স্বস্তির বার্তা

মাঝ আকাশে বিমানের জানালার কাচ ভাঙলেন যাত্রী!

আলভারেজকে নিয়ে রিয়ালের ‘মেগা বিড’, প্রত্যাখ্যানের ঘোষণায় চমকে দিল অ্যাটলেটিকো 

সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!

বিমান বাহিনীর ১৩১তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদপত্র বিতরণ

১০

চিকিৎসকদের নিয়ে সাংবাদিক মাসুদ কামালের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

১১

সেনাবাহিনীর সহযোগিতায় চোখে আলো ফিরেছে ৮৪ জনের

১২

বাজেটে মোবাইল, বিদ্যুৎ ও প্রযুক্তিপণ্যে বড় সুখবর

১৩

ইসলামী ব্যাংক ইসলাম নয়, মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয় : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বিশ্বকাপ উন্মাদনায় দেশের পতাকা থাকুক সবার উপরে

১৫

গাজায় সহিংসতার দায়ে ইসরায়েলি অর্থমন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

১৬

ঢাকায় নিখোঁজ জবি শিক্ষার্থীর বাবা, সন্ধান চায় ছেলে

১৭

নতুন রিসাইক্লিং উদ্যোগ / ৯০ শতাংশর বেশি প্লাস্টিক বর্জ্য কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ

১৮

সরকারি বাঙলা কলেজে অনুষ্ঠিত হচ্ছে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা

১৯

বাংলার নদী, বাংলার জীবন : ইতিহাস থেকে বর্তমান অবস্থা

২০
X