স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৩, ০১:০৫ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ০১:৩১ পিএম
অনলাইন সংস্করণ

অপারেশন থিয়েটারে এবাদত

এবাদত হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত
এবাদত হোসেন চৌধুরী। ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালে হাঁটুতে চোট পেয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী। বাংলোদেশে চিকিৎসা চলমান ছিল এই পেসারের। তবে চোট সেরে না ওঠায় এশিয়া কাপও মিস করেছেন টাইগার গতি তারকা। চোট থেকে সেরে উঠতে অপারেশন থিয়েটারে যেতে হচ্ছে এবাদত হোসেনের।

বুধবার (৩০ আগস্ট) সকালে লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার করা হবে এবাদত হোসেন চৌধুরীর। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টে অস্ত্রোপচারের কথা নিশ্চিত করেছেন এই পেসার।

এবাদতের ইনজুরিতে এশিয়া কাপে ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। আর এসময়ে চিকিংসার জন্য ইংল্যান্ডে পাড়ি জমিয়েছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইচ্ছাতেই লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। আর আজ সকালেই তাকে যেতে হচ্ছে ডাক্তারের ছুরি-কাঁচির নিচে।

এবাদত হোসেন তার ফেসবুকে এক পোস্টে অস্ত্রোপচারের কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘জীবনে প্রথমবার অপারেশন থিয়েটারে। সবাই আমার জন্য দোআ করবেন। আল্লাহ্ ভরসা।’

ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে চলাকালে ইনজুরিতে পড়েন এবাদত। আফগানদের ব্যাটিংয়ের ৪২ ওভার তিন বলের সময় লাফ দিতে গিয়ে আম্পায়ারের কাঁধে বাড়ি খায় এবাদতের হাত। আর ধাক্কা খেয়ে পেছন ঘুরে মাটিতে পড়ে যান এবাদত। তখনই হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন টাইগার পেসার।

এ ঘটনায় ৪৮ ঘন্টার জন্য পর্যবেক্ষণে রাখা হয় এবাদতকে। বাংলাদেশি পেসারের চোট গুরুত্বর বুঝতে পেরে বিশ্রামে রাখেন টিমের ফিজিও। এশিয়া কাপ দিয়ে মাঠে ফিরার ধারণা করা হলেও চোট থেকে সেরে উঠতে পারেননি এবাদত। তবে চোটের অপারেশনের পর অন্তত তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকবেন বাংলাদেশের পেস ইউনিটের অন্যতম এই সদস্য।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে মনোনয়ন: মির্জা ফখরুল

চট্টগ্রামে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়

১২ দলীয় জোটে তীব্র অসন্তোষ: ২ দলকে বহিষ্কারের নীতিগত সিদ্ধান্ত

প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নতুন সংশোধনী বিল লোকসভায়, বিরোধীদের হট্টগোল

পেস্টের রাসায়নিক এড়াতে চান? দাঁতের সুরক্ষায় ফিরুন মিসওয়াকে

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু

পিরলো কি কোচ হচ্ছেন ইতালির? স্পষ্ট করলেন নিজেই

ঢাকায় ‘অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো’র তারিখ ঘোষণা 

তথ্যের প্রবাহ থেকে অপতথ্য ফিল্টারিং করা এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

হাতিয়ায় প্রথমবার অ্যান্টি স্নেক ভেনম প্রয়োগে বাঁচল শিশুর প্রাণ

১০

যুবদল নেতা হত্যায় ২৫ লাখ টাকায় খুনি ভাড়া করেন স্বেচ্ছাসেবক দল নেতা 

১১

দীর্ঘমেয়াদি যুদ্ধে যুক্তরাষ্ট্রের চেয়ে ভালো অবস্থানে থাকবে ইরান: মার্কিন বিশ্লেষক

১২

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

১৩

নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড, ৫ পরীক্ষার্থী বহিষ্কার

১৪

আগামী সপ্তাহ থেকে গ্যাসের সংকট কমবে, জানালেন জ্বালানি প্রতিমন্ত্রী

১৫

ফাইনালের ৭ দিন পর নীরবতা ভেঙে আবেগমাখা চিঠিতে যা লিখলেন স্কালোনি

১৬

শ্যামনগর উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, আহ্বায়ক কমিটি গঠন

১৭

আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতা গ্রেপ্তার

১৮

২০২৭ সালের হজে যেতে পারবেন না যারা

১৯

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে: মঞ্জু

২০
X