স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ জুন ২০২৫, ০৭:০২ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বৃষ্টিতে আইপিএল ফাইনাল ভেস্তে গেলে ট্রফি জিতবে কে?

এরকম কিছু যাতে না দেখতে হয় সে আশায় থাকবে ক্রিকেট ভক্তরা। ছবি : সংগৃহীত
এরকম কিছু যাতে না দেখতে হয় সে আশায় থাকবে ক্রিকেট ভক্তরা। ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৫-এর ফাইনাল ম্যাচে আর কিছুক্ষণ পরেই মুখোমুখি হচ্ছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম — আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। তবে বৃষ্টির আশঙ্কায় ফাইনাল ঘিরে উত্তেজনার পাশাপাশি উৎকণ্ঠাও বাড়ছে।

গত কয়েক দিন ধরেই আহমেদাবাদে শুরু হয়েছে মৌসুমি বৃষ্টি। এর প্রভাব পড়েছিল কোয়ালিফায়ার-২ ম্যাচেও, যেখানে টস হলেও খেলা শুরু হতে অনেক দেরি হয়েছিল। ঠিক একই পরিস্থিতি দেখা দিতে পারে আজকের ফাইনালেও।

যদি বৃষ্টিতে আজকের ম্যাচটি সম্পূর্ণ খেলা না যায় তাহলে কী হবে? চিন্তার কিছু নেই। আইপিএল ফাইনালের জন্য বরাদ্দ আছে একটি রিজার্ভ ডে, অর্থাৎ আগামীকাল, ৪ জুনেও খেলা চালিয়ে যাওয়া যাবে। আজ যদি খেলা শুরু হয়েও সম্পূর্ণ না হয়, তাহলে সেই খেলা পরের দিন পুনরায় শুরু হবে যেখানে থেমেছিল সেখান থেকেই।

ফাইনাল সহ প্লে-অফ ম্যাচের জন্য অতিরিক্ত ১২০ মিনিট সময় রাখা হয়েছে। অর্থাৎ, আজকের খেলা শুরুতে দেরি হলেও রাত ০১:৫৬ পর্যন্ত ম্যাচ শেষ করার সুযোগ থাকবে। প্রয়োজন হলে 'টাইম-আউট', ইনিংস বিরতির সময় কমানো — এসবও ব্যবহৃত হবে ম্যাচ শেষ করার জন্য।

এটা যদি একেবারে বিরল পরিস্থিতিতে ঘটে, অর্থাৎ ৩ ও ৪ জুন দুই দিনই পুরোপুরি বৃষ্টিতে ভেস্তে যায়, তাহলে নিয়ম অনুযায়ী যে দল লীগ পর্যায়ে পয়েন্ট টেবিলে উপরের স্থানে ছিল, তাদেরকেই বিজয়ী ঘোষণা করা হবে। সেই হিসেবে পাঞ্জাব কিংস জিতবে আইপিএল ২০২৫-এর শিরোপা!

উল্লেখ্য, আরসিবি ও পাঞ্জাব — দুই দলই এখনও পর্যন্ত কখনও আইপিএল জিততে পারেনি। তাদের একজন আজ অথবা কাল হতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। তবে প্রকৃতির চোখ রাঙানিতে সেই আনন্দ কতটা উপভোগ্য হবে, তা সময়ই বলবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো 

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১০

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১১

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১২

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৩

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৪

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৫

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৭

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৮

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

১৯

সুদানের চার অঙ্গরাজ্যে কলেরার সংক্রমণ, বাড়ছে উদ্বেগ

২০
X