স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ০৩:৫১ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৫, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

তিন মাস পর বেঙ্গালুরু ট্র্যাজেডি নিয়ে মুখ খুলল আরসিবি

ট্র্যাজেডির তিন মাস পর বিবৃতি দিল আরসিবি। ছবি : সংগৃহীত
ট্র্যাজেডির তিন মাস পর বিবৃতি দিল আরসিবি। ছবি : সংগৃহীত

বিরাট কোহলির দল রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) প্রথম আইপিএল শিরোপা জয়ের আনন্দ মুহূর্তে পরিণত হয়েছিল বেদনাদায়ক স্মৃতিতে। বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুষ্ঠিত আরসিবির (রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু) শিরোপা উদ্‌যাপনের সময় ঘটে গিয়েছিল মর্মান্তিক দুর্ঘটনা—হুড়োহুড়ি ও পদদলিত হয়ে প্রাণ হারান অন্তত ১১ জন সমর্থক, আহত হন আরও ৭৫ জন।

ঘটনার পর থেকে নীরব ছিল ফ্র্যাঞ্চাইজিটি। অবশেষে প্রায় তিন মাস পর সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলল আরসিবি। এক আবেগঘন বার্তায় তারা জানায়, এতদিন নীরব থাকা ছিল তাদের শোক প্রকাশ ও ভক্তদের পাশে থাকার এক উপায়।

সামাজিক মাধ্যমে দেওয়া সেই বার্তায় লেখা হয়েছে:

সেই দিনটা আমাদের হৃদয় ভেঙে দিয়েছিল। তাই এই দীর্ঘ নীরবতা ছিল আমাদের শোকের অংশ। এই সময়ে আমরা শুনেছি, শিখেছি এবং ভেবেছি। ভক্তদের সম্মান জানাতেই আমরা শুরু করেছি নতুন উদ্যোগ—‘RCB CARES’। এটি কেবল একটি প্রতিক্রিয়া নয়, বরং সুস্থতা, সেবা ও একসঙ্গে পথচলার প্রতিশ্রুতি।

চ্যাম্পিয়ন হওয়ার ১৮ বছরের অপেক্ষা ঘুচলেও সেই উদ্‌যাপনই কাল হয়ে দাঁড়ায় আরসিবি-ভক্তদের জন্য। ঘটনাটির পর তদন্তে চিন্নাস্বামী স্টেডিয়ামকে বড় ইভেন্ট আয়োজনের জন্য ‘অযোগ্য’ ঘোষণা করা হয়। পরবর্তীতে নারীদের ওয়ানডে বিশ্বকাপের একটি ভেন্যু হিসেবে বেঙ্গালুরুর বদলে মুম্বাইকে বেছে নেয় আইসিসি। এ ছাড়া মহারাজা টি-টোয়েন্টি টুর্নামেন্টও শেষমেশ সরিয়ে নেওয়া হয় মাইসুরুতে। আগামী মৌসুমের আইপিএল ম্যাচ আয়োজনের সুযোগও হারাতে পারে প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইটক্লাব কাণ্ডে তদন্তে স্টোকস, নেতৃত্ব নিয়েও শঙ্কা

দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক, ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

চেকপোস্টে ৩ বিদেশি পিস্তল-গুলিসহ যুবক আটক

জোড়া পেনাল্টিতে নাটকীয় জয়ে বিশ্বকাপ প্রস্তুতি নেদারল্যান্ডসের

ভোরে ঝরল ৪ প্রাণ

অপরাধবিষয়ক টিভি অনুষ্ঠান নিষিদ্ধ করল ইরাক

যে বিশ্বকাপ বদলে দিয়েছিল ‘অনেক কিছু’

‘ফেভারিট নয়, তবে বিশ্বকাপ জয়ের দাবিদার পর্তুগাল’

সৌদিতে প্রাণ গেল প্রবাসী ফল ব্যবসায়ীর

চিকিৎসাসেবার মানোন্নয়নে সমন্বিত উদ্যোগ দরকার : ডা. ডোনার

১০

আর কোনো যুদ্ধ চান না ট্রাম্প, নেতানিয়াহুকে সতর্কবার্তা

১১

প্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

১২

প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৩

চট্টগ্রামে অ্যাম্বুলেন্স ভাড়া নৈরাজ্য ঠেকাতে চসিক মেয়রের উদ্যোগ

১৪

বাড়ি ফেরার পথে রাজমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

১৫

ওলিসের হ্যাটট্রিকে উড়ন্ত ফ্রান্স, জয়ে শেষ হলো বিশ্বকাপ প্রস্তুতি

১৬

ইতিহাসের এই দিনে

১৭

আজকের নামাজের সময়সূচি

১৮

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

১৯

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

২০
X