স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পাঞ্জাব কিংসের প্রতি অসম্মানের অভিযোগ তুললেন ক্রিস গেইল

পাঞ্জাবের জার্সিতে গেইল। পুরোনো ছবি
পাঞ্জাবের জার্সিতে গেইল। পুরোনো ছবি

আইপিএলের কিংবদন্তি ওপেনার ক্রিস গেইল দীর্ঘদিন পর খোলাসা করলেন তার কঠিন সময়ের কথা। ক্যারিবীয় এই তারকা দাবি করেছেন, আইপিএলের ফ্রাঞ্চাইজি পাঞ্জাব কিংস তাকে যথাযথ সম্মান দেয়নি। এমনকি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়েছিলেন যে প্রথমবার ডিপ্রেশনের ছোঁয়া অনুভব করেছিলেন।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্স দিয়ে যাত্রা শুরু করলেও গেইলের স্বর্ণালী সময় কেটেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। সেখানে বিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে গড়েছিলেন দুর্দান্ত জুটি। তবে ক্যারিয়ারের শেষভাগে ২০১৮ সালে পাঞ্জাব কিংস তাকে ২ কোটি রুপিতে দলে ভিড়ায়। চার মৌসুমে খেলেন ৪১ ম্যাচ, করেন ১,৩৩৯ রান গড় ৩৬ ও স্ট্রাইক রেট ১৪৩।

তবে ২০২১ সালে কোভিডের সময় জৈব সুরক্ষা বলয়ে মানিয়ে নিতে না পেরে মাঝপথেই ছেড়ে দেন দল। সেই সময়ের অভিজ্ঞতা স্মরণ করে গেইল বলেন, ‘আমার আইপিএল আসলে অকালেই শেষ হয়েছিল। পাঞ্জাবে আমি অসম্মানিত বোধ করেছি। সিনিয়র খেলোয়াড় হিসেবে আমার প্রাপ্য সম্মান পাইনি। যেন আমাকে বাচ্চার মতো ব্যবহার করা হচ্ছিল। তখনই প্রথম জীবনে মনে হয়েছে, আমি ডিপ্রেশনে ভুগছি।’

তিনি জানান, মানসিক চাপে জর্জরিত হয়ে কোচ অনিল কুম্বলেকে ফোন করেছিলেন। ‘আমি কুম্বলের সঙ্গে সরাসরি কথা বললাম। তখন একেবারে ভেঙে পড়েছিলাম, কান্নাও চলে এসেছিল। মানসিক শান্তি হারাচ্ছিলাম। তখন অর্থের চেয়ে মানসিক স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তাই মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের পরেই সিদ্ধান্ত নেই চলে যাব।’

গেইল আরও জানান, সেই সময় দলনেতা কেএল রাহুল তাঁকে খেলতে অনুরোধ করেছিলেন। ‘রাহুল আমাকে ফোন করে বলেছিল, ‘তুমি থাকো, পরের ম্যাচ খেলো।’ কিন্তু আমি তখন ব্যাগ গুছিয়ে ফেলেছি। শুধু বলেছি, তোমাদের জন্য শুভকামনা।’

আইপিএল ইতিহাসে ১৪২ ম্যাচ খেলে ৪,৯৬৫ রান করেছেন গেইল। ঝড়ো ব্যাটিংয়ে স্ট্রাইক রেট ছিল ১৪৮.৯৬। তবে তার শেষ স্মৃতি থেকে গেছে তিক্ততার—ফ্র্যাঞ্চাইজির সঙ্গে সম্পর্কের অবসান ও অসম্মানের অভিযোগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু-পাখির মৃত্যু

পিএসসির অধীনে বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক পদে নিয়োগ, আবেদন শুরু আজ

নিউজউইকের পর্যালোচনা / ট্রাম্পকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে ইরান যুদ্ধ, কমেছে জনপ্রিয়তা

সকালের মধ্যে বিভিন্ন অঞ্চলে হবে ঝড়, আছে বজ্রবৃষ্টির শঙ্কাও

আওয়ামী লীগ নেতার পদত্যাগ

২৬ জুলাই / ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১০

৮-২২ জুলাই / মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি আইআরজিসির

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

১৩

২৬ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

ফিলিস্তিনিদের ব্যক্তিগত গাড়ি ছিনিয়ে নিচ্ছেন ইসরায়েলিরা

১৫

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে পান করুন এই তিন পানীয়

১৬

ভিসা ছাড়া এশিয়ার যে ৬ দেশ ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা

১৭

এবার গাঁজা গাছসহ গ্রেপ্তার ইয়াবাকাণ্ডে বহিষ্কৃত পুলিশ সদস্য

১৮

সীতাকুণ্ডে যুবককে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা, থানায় মামলা

১৯

মেজর লিগের অল-স্টার ম্যাচে খেলবেন না মেসি

২০
X