স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৯:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

পিসিবির অভ্যন্তরে বাড়ছে অসন্তোষ, দায়িত্ব ছাড়লেন ইউসুফ

মোহাম্মদ ইউসুফ। ছবি : সংগৃহীত
মোহাম্মদ ইউসুফ। ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ও কিংবদন্তি ব্যাটার মোহাম্মদ ইউসুফ লাহোরের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) ব্যাটিং কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে এই খবর নিশ্চিত করেনি, তবে ইউসুফ নিজেই জানিয়েছেন, গত সপ্তাহে জমা দেওয়া তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বোর্ড।

সাবেক এই ব্যাটার সংক্ষেপে জানান, ‘এটা ছিল একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, এর বাইরে বলার কিছু নেই।’

এক যুগেরও বেশি সময় ধরে এনসিএ’র সঙ্গে যুক্ত ছিলেন ইউসুফ। তিনি পাকিস্তান জাতীয় দল ও অনূর্ধ্ব-১৯ দলের সাথেও ব্যাটিং কোচ হিসেবে কাজ করেছেন। চলতি বছরের এপ্রিলে নিউজিল্যান্ড সফরে দলের সঙ্গে ছিলেন তিনি। তবে গত মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে তাকে দেখা যায়নি।

বোর্ডের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, পিসিবি যখন সাবেক পেসার আতিক জাভেদকে এনসিএ’র নতুন ডিরেক্টর হিসেবে নিয়োগ দেয়, তখন থেকেই অসন্তুষ্ট ছিলেন ইউসুফ। কারণ, তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সিনিয়রিটির ভিত্তিতে তিনি নিজেই পদোন্নতি প্রত্যাশা করেছিলেন।

আতিক জাভেদ বর্তমানে এনসিএ’র ডিরেক্টর ছাড়াও নির্বাচক প্যানেলের গুরুত্বপূর্ণ সদস্য এবং সম্প্রতি নিউজিল্যান্ড সফরে পাকিস্তান দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বও পালন করেন। এর আগে এনসিএ’র ডিরেক্টর ছিলেন আরেক সাবেক টেস্ট স্পিনার নদীম খান।

সূত্রটি আরও জানিয়েছে, বোর্ডের অভ্যন্তরে বেশ কয়েকজন অভিজ্ঞ ও প্রবীণ সদস্য এখন কিছুটা ক্ষোভে আছেন। তাদের অভিযোগ, তাদের অভিজ্ঞতাকে সঠিকভাবে কাজে লাগানো হচ্ছে না, বরং কিছু ক্রিকেটারকে অনৈতিকভাবে সুযোগ দেওয়া হচ্ছে—যাদের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়।

মোহাম্মদ ইউসুফের পদত্যাগ যেন পিসিবির ভেতরে থাকা এই দ্বন্দ্ব ও অসন্তোষের আরেকটি দৃষ্টান্ত হয়ে উঠল। অভিজ্ঞতা বনাম পছন্দের টানাপোড়েনে বোর্ডের ভবিষ্যৎ সিদ্ধান্তগুলো যে আরও বেশি আলোচনার জন্ম দেবে, তা বলাই যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

মেয়েকে পরীক্ষার হলে দিয়ে মসজিদে যাওয়ার পথে বাবার পা বিচ্ছিন্ন

অনলাইন এডিটরস ফোরামের আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার

সীমান্তে আটক ৩ ভারতীয়কে ফেরত পাঠাল বিজিবি

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা নিয়ে যা জানা গেল

তদবির-উৎকোচ ছাড়া সরকারি চাকরি পাওয়ার নজির ছিল না, দাবি প্রতিমন্ত্রীর

২ কিডনি বিকল মাহিনের, সন্তানের জীবন বাঁচাতে মানুষের দ্বারে দ্বারে মা

১০

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

১১

বাংলাদেশে মিনি কোল্ডস্টোরেজের প্রশংসা মার্কিন কৃষি বিভাগের

১২

ভ্রাম্যমাণ আদালতে জব্দকৃত দুই কোটি টাকার জালের হিসেবে গরমিল

১৩

সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পায়ের অংশ বিচ্ছিন্ন

১৪

মাদ্রাসায় শিশু সুরক্ষা ও সুশাসনে ২১ দফা প্রস্তাব

১৫

‘এক ঘণ্টার মধ্যেই ইরানের অধিকাংশ সেতু ধ্বংস করে দিতে পারি’

১৬

কওমি মাদ্রাসার ভাবমূর্তি রক্ষা ও সংস্কারে আহমাদুল্লাহর ৬ দফা প্রস্তাব

১৭

জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত

১৮

এমপি মনিরুলকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সনাতনী সমাজের সংবাদ সম্মেলন

১৯

বিএসইসির কমিশনার হিসেবে হোসেন সাদাতের যোগদান

২০
X