স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ০৯:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

পিসিবি চেয়ারম্যানকে নিয়ে তীব্র কটাক্ষ গিলেস্পির

জেসন গিলেস্পি। ছবি : সংগৃহীত
জেসন গিলেস্পি। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভিকে তীব্র সমালোচনার তীরে বিদ্ধ করলেন সাবেক পাকিস্তান টেস্ট কোচ জেসন গিলেসপি। মহসিন লাহোরেই অবস্থান করলেও একটি গুরুত্বপূর্ণ টিম-বিল্ডিং সেশনে (কনেকশন ক্যাম্প) অনুপস্থিত ছিলেন, এতে গভীর হতাশা প্রকাশ করেন গিলেস্পি।

গত বছরের ২৩ সেপ্টেম্বর লাহোরে অনুষ্ঠিত হয়েছিল ‘কনেকশন ক্যাম্প’। জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বোঝাপড়া ও পারফরম্যান্স বৃদ্ধির লক্ষ্যেই আয়োজন করা হয় এই বিশেষ সেশনটি। সেশনে হাজির ছিলেন গিলেস্পি নিজে, সেইসঙ্গে হোয়াইট-বল দলের কোচ গ্যারি কারস্টেন—যিনি দক্ষিণ আফ্রিকা থেকে উড়ে আসেন। অথচ লাহোরেই থাকলেও মহসিন নকভি ভার্চুয়ালি অংশ নেন কেবল জুমে।

একটি পডকাস্টে গিলেসপি বলেন, ‘গ্যারি এই ক্যাম্পের দারুণ এক ধারণা দেয়। সবাই সেখানে তাদের অভিজ্ঞতা শেয়ার করেছে। আমি অস্ট্রেলিয়া থেকে উড়ে এসেছি, গ্যারি এসেছে আফ্রিকা থেকে। অথচ পিসিবি চেয়ারম্যান লাহোরে থেকেও সশরীরে উপস্থিত হননি, শুধু জুমে যোগ দিয়েছিলেন। আমরা দুজনই ভেবেছিলাম, ২০ মিনিটের ড্রাইভের দূরত্বেই ছিলেন তিনি, কিন্তু আসেননি—এটা সত্যিই অদ্ভুত।’

এই ক্যাম্পে অংশ নিয়েছিলেন বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সৌদ শাকিল, শাদাব খান এবং শান মাসুদের মতো জাতীয় দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। পিসিবির চিফ অপারেটিং অফিসারও তখন এই ক্যাম্পকে ‘সঠিক সময়ে নেওয়া যুগোপযোগী উদ্যোগ’ বলে মন্তব্য করেছিলেন।

এদিকে গিলেস্পির বক্তব্য শুধু ব্যক্তি সমালোচনার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং তিনি এটি দিয়ে বোর্ডের নেতৃত্ব এবং বিদেশি কোচদের আন্তরিকতার মধ্যে পার্থক্যও তুলে ধরেছেন। পাকিস্তানের টেস্ট কোচ হিসেবে দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও গিলেস্পির এই মন্তব্য বোঝায়, ক্রিকেটীয় সংস্কৃতিতে নেতৃত্বের ঘাটতি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পিসিবিকে ঘিরে সাম্প্রতিক বিতর্কের পালে আরও হাওয়া যোগ করল গিলেস্পির এই প্রকাশ্য সমালোচনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১০

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১১

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১২

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৩

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৪

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৫

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৬

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৭

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৮

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১৯

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

২০
X