স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ১১:০৬ এএম
অনলাইন সংস্করণ

৫ অক্টোবর কলম্বোতে ভারত-পাকিস্তান মহারণ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মে মাসে যুদ্ধাবস্থার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল ভারত ও পাকিস্তান। সেই উত্তপ্ত পরিস্থিতি কাটিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি হবে ক্রিকেট মাঠে তাও আবার বিশ্বকাপে— তবে সেটি পুরুষ নয় নারী ওয়ানডে বিশ্বকাপে, ৫ অক্টোবর, কলম্বোতে!

২০২৫ সালের নারী ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে ভারত ও শ্রীলঙ্কা। এরই অংশ হিসেবে হাইব্রিড মডেলের আওতায় পাকিস্তান দল তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে। ফলে ঐতিহাসিক এই দ্বৈরথে ভারতের হারমানপ্রীত কৌরদেরও পাড়ি দিতে হবে কলম্বো।

৮ দলের এই টুর্নামেন্টে থাকবে রাউন্ড-রবিন ফরম্যাট। ৩০ সেপ্টেম্বর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারত খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে, বেঙ্গালুরুতে। আর ১ অক্টোবর ইন্দোরে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও টি-টোয়েন্টি বিশ্বজয়ী নিউজিল্যান্ড।

২৯ অক্টোবর প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে গৌহাটি অথবা কলম্বোতে — নির্ভর করছে পাকিস্তান কোয়ালিফাই করে কি না তার ওপর। ৩০ অক্টোবর দ্বিতীয় সেমিফাইনাল হবে বেঙ্গালুরুতে। আর প্রতীক্ষিত ফাইনাল ২ নভেম্বর, বেঙ্গালুরু বা কলম্বোর যেকোনো একটিতে।

পুরো বিশ্বকাপ জুড়ে ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতের বেঙ্গালুরু, গৌহাটি, বিশাখাপত্তনম, ইন্দোর এবং শ্রীলঙ্কার কলম্বোতে। পূর্ণাঙ্গ সূচি সোমবার ঘোষণা করবে আইসিসি।

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, আর যখন সেটি বিশ্বকাপ মঞ্চে, তাও আবার নারীদের — তখন উত্তেজনার পারদ পৌঁছে যায় চরমে। ক্রিকেটপ্রেমীরা এখন থেকেই অপেক্ষায় ৫ অক্টোবরের জন্য!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১১

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১২

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৩

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৪

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৫

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৬

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১৭

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১৮

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৯

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

২০
X