স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৬:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নারী বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কখন, কোথায়?

বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ নারী ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি, যেখানে অংশ নিচ্ছে আটটি দল। হাইব্রিড মডেলে আয়োজিত এই আসরের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ৩০ সেপ্টেম্বর, ভারত ও শ্রীলঙ্কার মধ্যকার লড়াই দিয়ে। আর বাংলাদেশের যাত্রা শুরু হবে ২ অক্টোবর, প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

বাংলাদেশের নারী দল এবারের আসরে খেলবে অন্তত সাতটি ম্যাচ, যেগুলো অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কার চারটি ভেন্যুতে—কলম্বো, গুয়াহাটি, বিশাখাপত্তনম এবং বেঙ্গালুরু। প্রথম ম্যাচে কলম্বোতে মুখোমুখি হবে পাকিস্তানের। এরপর ইংল্যান্ডের বিপক্ষে খেলবে গুয়াহাটিতে ৭ অক্টোবর।

বিশাখাপত্তনমে বাংলাদেশের অপেক্ষায় রয়েছে তিনটি শক্তিশালী প্রতিপক্ষ—নিউজিল্যান্ড (১০ অক্টোবর), দক্ষিণ আফ্রিকা (১৩ অক্টোবর) ও অস্ট্রেলিয়া (১৬ অক্টোবর)। এরপর ২০ অক্টোবর আবার কলম্বোয় মুখোমুখি হবে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে।

প্রথম রাউন্ডের শেষ ম্যাচে নিগার সুলতানা জ্যোতির দল লড়বে আয়োজক ভারতের বিপক্ষে, ম্যাচটি হবে বেঙ্গালুরুতে ২৬ অক্টোবর। সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৩০ মিনিটে।

এবারের বিশ্বকাপে পাকিস্তান দলের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোতে, ভারত-পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্বের কারণে। যদি পাকিস্তান দল সেমিফাইনালে উঠতে পারে, তবে তাদের ম্যাচগুলোও হবে কলম্বোতে। সেমিফাইনাল হবে ২৯ ও ৩০ অক্টোবর, আর ফাইনাল ২ নভেম্বর, যা আয়োজিত হবে বেঙ্গালুরু বা কলম্বোর কোনো একটিতে, পাকিস্তানের অংশগ্রহণের ওপর নির্ভর করে।

২০১৭ সালে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের মেয়েরা এবার নিজেদের প্রমাণের নতুন সুযোগ পেয়েছে। এবার দলটি সরাসরি নয়, বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছে মূল পর্বে। চলুন দেখে নিই, কবে কোথায় মাঠে নামছে টাইগ্রেসরা।

তারিখ প্রতিপক্ষ ভেন্যু সময় (বাংলাদেশ সময়)
২ অক্টোবর পাকিস্তান কলম্বো বিকেল ৩:৩০
৭ অক্টোবর ইংল্যান্ড গুয়াহাটি বিকেল ৩:৩০
১০ অক্টোবর নিউজিল্যান্ড বিশাখাপত্তনম বিকেল ৩:৩০
১৩ অক্টোবর দক্ষিণ আফ্রিকা বিশাখাপত্তনম বিকেল ৩:৩০
১৬ অক্টোবর অস্ট্রেলিয়া বিশাখাপত্তনম বিকেল ৩:৩০
২০ অক্টোবর শ্রীলঙ্কা কলম্বো বিকেল ৩:৩০
২৬ অক্টোবর ভারত বেঙ্গালুরু বিকেল ৩:৩০

এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ভারত, বাংলাদেশ ও পাকিস্তান। ২০২২ সালের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তিন বছর পর এবার এই শিরোপা ধরে রাখতে মরিয়া তারা, তবে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নিগারদের মতো উদীয়মান দলগুলোও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X