স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৫, ০৭:৩০ পিএম
আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ডিসেম্বর না মে—কবে মাঠে গড়াবে বিপিএল?

বিপিএল লোগো। ছবি : সংগৃহীত
বিপিএল লোগো। ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৩তম আসর আয়োজন নিয়ে শুরু হয়েছে জোর গুঞ্জন। নিয়ম অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরেই মাঠে গড়ানোর কথা দেশের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগটির। তবে জাতীয় সংসদ নির্বাচন সামনে থাকায় শুরুর সময় নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

বিপিএল আয়োজনের জন্য কমপক্ষে ৪৫ দিনের একটি সময় প্রয়োজন। সে হিসেবে ডিসেম্বরের মাঝামাঝি শুরু হলে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত লিগ চলার সম্ভাবনা থাকে। কিন্তু নির্বাচনী আমেজে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ব্যস্ত থাকবে। এই বাস্তবতায় বিপিএলের মতো আন্তর্জাতিক তারকাসমৃদ্ধ একটি টুর্নামেন্ট আয়োজন কতটা নিরাপদ ও বাস্তবসম্মত হবে—তা নিয়ে চলছে আলোচনা।

বিসিবির ঘনিষ্ঠ সূত্র কালবেলাকে জানিয়েছে, ডিসেম্বরের জন্য একটি সম্ভাব্য স্লট রাখা হয়েছে, তবে সেটি জাতীয় নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে। যদি সেই সময়ে টুর্নামেন্ট আয়োজন সম্ভব না হয়, তবে বিকল্প পরিকল্পনা হিসেবে ২০২৬ সালের মে মাসে বিপিএল আয়োজনের কথা ভাবা হচ্ছে।

এদিকে, টুর্নামেন্ট সামনে রেখে নতুন ভেন্যু নিয়ে ভাবছে বিসিবি। ইতোমধ্যে সিলেটের পাশাপাশি বগুড়াকে প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে প্রয়োজনে বিকল্প মাঠ ব্যবহার করা যায়। জাতীয় ক্রীড়া পরিষদের সহায়তা নিয়ে দ্রুত বগুড়াকে প্রস্তুত করতে চায় বিসিবি।

এবারের আসরে অংশ নেওয়া দলগুলোর সঙ্গে ছয় বছরের চুক্তির পরিকল্পনাও রয়েছে। তবে কয়টি দল অংশ নেবে বা আগের দলগুলোই থাকবে কিনা, এসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিসিবি চাইছে, বিপিএলের গভর্নিং কাউন্সিলের পরিধি ও সদস্য সংখ্যা বাড়িয়ে আয়োজনের মান আরও উন্নত করতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদত্যাগ করলে এরপর কী? জেনে নিন সংবিধানের বিধান

রাষ্ট্রপতির পদত্যাগের আলোচনা, সফর সংক্ষিপ্ত করে আজই দেশে ফিরছেন স্পিকার

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

১০

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

১১

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১২

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১৩

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৪

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৫

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৬

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৭

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৮

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৯

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

২০
X