স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৫, ০৯:৪০ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলে মানছেন আসালাঙ্কা

ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত
ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দু’দলের অধিনায়ক। ছবি : সংগৃহীত

টেস্ট সিরিজের জয় সত্ত্বেও ওয়ানডেতে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ হিসেবে নিচ্ছেন না শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা। বরং তিনি মনে করেন, কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসালাঙ্কা বলেন, ‘বাংলাদেশ টাফ প্রতিপক্ষ। তারা ভালো ক্রিকেট খেলছে। সর্বশেষ ওয়ানডে সিরিজেও তারা আমাদের হারিয়েছে। এবার নিজেদের মাঠে খেললেও চ্যালেঞ্জটা বড়।’

উল্লেখ্য, দুই দলের সর্বশেষ পাঁচ ওয়ানডে লড়াইয়ের মধ্যে তিনটি জিতেছে বাংলাদেশ, দুটি শ্রীলঙ্কা। সর্বশেষ সিরিজ ২০২৪ সালের মার্চে অনুষ্ঠিত হয়েছিল ঢাকায়, যেখানে ২-১ ব্যবধানে জয়ী হয়েছিল টাইগাররা।

বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সম্পর্কে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমি তার অধিনায়কত্ব নিয়ে কিছু বলতে পারছি না। তবে খেলোয়াড় হিসেবে মিরাজ একজন দারুণ অলরাউন্ডার। ভালো ব্যাট করে, ভালো বলও করে।’

সবমিলিয়ে ঘরের মাঠে হলেও বাংলাদেশকে হালকাভাবে না নিতে শ্রীলঙ্কার শিবিরে যে সতর্ক বার্তা উচ্চারিত হয়েছে, তা স্পষ্ট। এখন অপেক্ষা প্রথম ম্যাচে দু’দলের মাঠের লড়াইয়ের। উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর একটি সিরিজের আভাস পাওয়া যাচ্ছে আগেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X