স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৫, ০৪:৩৪ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের বিপক্ষে সিরিজ নিয়ে সব প্রস্তুতি স্থগিত করেছে বিসিবি

বিসিবি ভবন। ছবি : সংগৃহীত
বিসিবি ভবন। ছবি : সংগৃহীত

আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। তবে সব কিছু মিলিয়ে এখন কার্যত বাতিলের দিকেই এগোচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিরিজ। যদিও এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই থামিয়ে দিয়েছে এই সিরিজ ঘিরে সব ধরনের প্রস্তুতি এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

বিশ্বস্ত সূত্র বলছে, ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অনানুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে—আগস্টে তাদের পক্ষে বাংলাদেশ সফর করা সম্ভব নয়। মূল কারণ—দুই দেশের মধ্যে ক্রমশ অবনতিশীল কূটনৈতিক সম্পর্ক। ভারত সরকারও নাকি বিসিসিআইকে দ্বিপাক্ষিক সফর থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে।

বিসিবি এই সিরিজ ঘিরে ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত দুই বছরের মিডিয়া স্বত্ব বিক্রির পরিকল্পনা করেছিল। কিন্তু হঠাৎ করেই সেই প্রক্রিয়াও থেমে গেছে। জুলাইয়ের শুরুতেই যেখানে টেন্ডার জমা পড়ার কথা ছিল, এখন সেখানে পাকিস্তান সিরিজকে ঘিরেই স্বত্ব বিক্রিতে মনোযোগ দিয়েছে বোর্ড।

এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘আমরা এখন বাজার বিশ্লেষণের জন্য সময় নিচ্ছি। তাড়াহুড়ার কোনো দরকার নেই। আলাদাভাবে বিভিন্ন সিরিজের স্বত্বও বিক্রি করা সম্ভব।’

ভারতের বিপক্ষে সিরিজ বাতিল হওয়ায় এখন পাকিস্তান সিরিজ নিয়েই মিডিয়া হাউসগুলো আগ্রহ দেখাচ্ছে।

যদিও ভারত সরকার সম্প্রতি পাকিস্তান হকি দলকে এশিয়া কাপে অংশ নিতে ভিসা দিয়েছে, তবুও ধারণা করা হচ্ছে—বহুপাক্ষিক টুর্নামেন্টের বাইরে তারা এখন কোনো ‘অপ্রিয় প্রতিবেশী’র সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজে আগ্রহী নয়। বাংলাদেশের ক্ষেত্রেও সেই নীতিই কার্যকর হয়েছে কি না, তা নিয়েই আলোচনা চলছে ক্রীড়াঙ্গনে।

বিসিসিআই ও বিসিবি চাইলে যৌথ বিবৃতির মাধ্যমে পরবর্তীতে সিরিজ নিয়ে ব্যাখ্যা দিতে পারে। আপাতত বিসিসিআই ‘ফিক্সড টাইম’ দিতে না পারায় বিসিবি সিরিজ আয়োজন থেকে পিছিয়ে এসেছে।

ভারত না এলেও চলতি হোম সিজনে বাংলাদেশ খেলবে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে।

বাংলাদেশের পরবর্তী হোম সিরিজ সূচি (২০২৫-২০২৭)

  • ৩ টি-টোয়েন্টি বনাম পাকিস্তান | ১৭–২৫ জুলাই ২০২৫
  • ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি বনাম ভারত | ১৭–৩১ আগস্ট ২০২৫ (স্থগিত সম্ভাব্য)
  • ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি বনাম ওয়েস্ট ইন্ডিজ | ১৫ অক্টোবর–১ নভেম্বর ২০২৫
  • ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি বনাম আয়ারল্যান্ড | ৭ নভেম্বর–৩ ডিসেম্বর ২০২৫
  • পাকিস্তান সফর | মার্চ–এপ্রিল ২০২৬
  • নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর | মে–জুন ২০২৬
  • ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট | অক্টোবর ২০২৬–ফেব্রুয়ারি ২০২৭
  • পাকিস্তানের বিপক্ষে ৫ ওয়ানডে | মে ২০২৭

সিরিজটি স্থগিত হলে শুধু ক্রিকেটাররা নয়, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বিসিবিও। কারণ ভারত সিরিজ মানেই বিশাল রাজস্ব। তবে কূটনৈতিক বাস্তবতা মানতেই হচ্ছে ক্রিকেটকেও।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X