স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৫:৪২ পিএম
আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

পাঁচ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ 

পাঁচে নেমে হতাশ করেছেন মিরাজ। ছবি : সংগৃহীত
পাঁচে নেমে হতাশ করেছেন মিরাজ। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সিরিজের এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে অবশ্য চাপে সফরকারীরা।

প্রতিবেদন লেখা পর্যন্ত ৩১.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৬৯ রান। এখনো হাতে আছে ১৮.২ ওভার ও ৫ উইকেট। এ অবস্থায় দলের দায়িত্ব নিয়েছেন তাওহীদ হৃদয় ও জাকের আলী।

দলের ইনিংসের ভিত্তি গড়ে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ঝড়ো ব্যাটিংয়ে ৬৯ বলে ৬৭ রান করেন তিনি, ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার ঝলক। তবে ইমন ছাড়া আর কেউ তেমন রান করতে পারেননি। তানজিদ হাসান ৭, শান্ত ১৪, মিরাজ ৯ ও শামীম হোসেন ২২ রান করে ফিরে যান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত তাওহীদ হৃদয় ২৮ রানে এবং জাকের আলী ৬ রানে অপরাজিত আছেন। শেষের দিকে দ্রুত রান তুলতে তাদেরই ভরসা করছে টাইগার শিবির।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন আসিথা ফার্নান্দো। এখন পর্যন্ত ৫ ওভারে ২৩ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। এছাড়া হাসারাঙ্গা, আসালাঙ্কা ও চামিরা ১টি করে উইকেট পেয়েছেন।

ম্যাচের শুরুতে পাওয়ারপ্লেতে ৬৫ রান তুলেছিল বাংলাদেশ। ইমনের ফিফটির পর আশা জাগিয়েছিল ব্যাটিং লাইনআপ, কিন্তু ধারাবাহিকভাবে উইকেট হারানোর কারণে মধ্য ওভারে চাপে পড়ে যায় দল।

বাংলাদেশ আজ যে একাদশ নিয়ে নেমেছে: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), শামীম হোসেন, জাকের আলী (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার একাদশ: পাথুম নিসাঙ্কা, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানের্জ, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দুশমান্থ চামিরা, আসিথা ফার্নান্দো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১০

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১১

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১২

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

১৩

মৌরিতানিয়ার উপকূলে নৌকাডুবি, ১৪৪ অভিবাসী নিখোঁজ

১৪

বহিষ্কৃত গাজী নজরুলের এমপি পদ নিয়ে দলের অবস্থান জানালেন জামায়াত মুখপাত্র

১৫

শিক্ষা অধিদপ্তরের সাবেক ২ মহাপরিচালককে হাইকোর্টে তলব

১৬

অস্ত্রের মুখে ৭০ লাখ টাকার মালামালসহ দুটি ট্রাক ডাকাতি

১৭

জুলাই-আগস্টের শহীদদের স্মরণে গাইবান্ধায় ছাত্রদলের দোয়া মাহফিল

১৮

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

১৯

আ.লীগ নেতার নামের স্কুল হচ্ছে বিএনপি নেতার নামে

২০
X