স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৩:০৮ এএম
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:২৭ এএম
অনলাইন সংস্করণ

লঙ্কানদের বিপক্ষে ফাইফারের পর যা বললেন তানভীর

তানভীর ইসলাম। ছবি : সংগৃহীত
তানভীর ইসলাম। ছবি : সংগৃহীত

প্রথম ওয়ানডেতে জয়ের পথ ধরে হঠাৎ ছিটকে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আবার ফিরে আসতে হলে দরকার ছিল এক সাহসী পারফরম্যান্স। আর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন এক অনভিজ্ঞ বাঁহাতি স্পিনার—তানভীর ইসলাম।

শ্রীলঙ্কার বিপক্ষে ১০ ওভারে মাত্র ৩৯ রান দিয়ে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে এনে দিলেন ১৬ রানের দারুণ এক জয়। একই সঙ্গে টাইগাররা সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফেরাল। এই বোলিং ফিগার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে কোনো বাংলাদেশি বোলারের সেরা বোলিং পারফরম্যান্স—পেছনে ফেলেছেন আব্দুর রাজ্জাককেও।

দ্বিতীয় ওয়ানডেতে পেটের পীড়ায় ভুগে সদ্য ফেরা রিশাদ হোসেনকে বাদ দিয়ে তানভীরকে খেলানোর সিদ্ধান্তকে ঘিরে ছিল অনেক প্রশ্ন। কিন্তু মাঠে নেমে নিজের দ্বিতীয় ওয়ানডেতেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন ২৮ বছর বয়সী এই স্পিনার।

শুরুটা অবশ্য মোটেও সহজ ছিল না। নিজের প্রথম দুই ওভারে দিয়েছেন ২২ রান। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে বাকি ৮ ওভারে দিয়েছেন মাত্র ১৭ রান, নিয়েছেন পাঁচটি মূল্যবান উইকেট। এর মধ্যে ছিল ৪১টি ডট বল, দুটি মেডেন ওভার এবং শ্রীলঙ্কার ব্যাটিং মেরুদণ্ড ভেঙে দেওয়া স্পেল।

ম্যাচ শেষে ম্যাচসেরার পুরস্কার হাতে নিয়ে তানভীর বলেন,

আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আমি যখন প্রথমে ২ওভারে ২২ রান দিয়ে ফেলি, তখন ক্যাপ্টেন বলেছিল—বোলাররাই মার খায়, তুই উইকেট নিবি। তারপর আমাকে ও বলল, টাইট না, উইকেটের জন্য বল কর। এই বিশ্বাসটা থেকেই আত্মবিশ্বাস ফিরে পাই। আর তখনই ভালো কিছু করতে পারি।

নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস—যাদের উইকেট তুলে নিয়েছেন, তারা কেউই নেহাত সাধারণ ব্যাটার নন। ম্যাচের প্রবাহ বদলে দিয়েছিল তানভীরের সেই মাঝের স্পেল।

২০১৩ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে আব্দুর রাজ্জাক ৬২ রানে ৫ উইকেট নিয়েছিলেন। দীর্ঘ ১২ বছর পর সেই রেকর্ড এবার ছাপিয়ে গেলেন তানভীর। ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে এটাই এখন বাংলাদেশের সেরা বোলিং ফিগার।

এই জয়ে তিন ম্যাচ সিরিজ এখন ১-১-এ সমতা। বাকি একটি ম্যাচ এখন হয়ে উঠেছে সিরিজ নির্ধারণী। আর তানভীর ইসলাম যদি এমন আত্মবিশ্বাসে খেলতে থাকেন, তবে ভবিষ্যতের স্পিন আক্রমণে তিনি হতে পারেন বাংলাদেশের অন্যতম ভরসার নাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা মামলা: আদালতের রায়কে স্বাগত জানাল জনতা

নদীর চরে পড়ে ছিল জেলের মরদেহ 

সিলেট সীমান্তজুড়ে বিজিবির টহল জোরদার

রায়ে সন্তুষ্টি প্রকাশ সেই শিশুর বাবার, দ্রুত কার্যকরের দাবি

ইসরায়েলি হামলায় লেবাননের জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা নিহত

মধ্যস্থতার বার্তা নিয়ে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বাজেটে পে-স্কেল নিয়ে বড় ধামাকা

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / বড় অঙ্কের জরিমানাও দিতে হবে সোহেল-স্বপ্নাকে

 বাহরাইন-কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ঈদযাত্রায় প্রাণ হারালেন ৪৩৮ জন

১০

নতুন উড়োজাহাজ কিনছে আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

১১

চট্টগ্রামজুড়ে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা

১২

গাজায় শৌচাগার সংকটে মানবেতর জীবন, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

১৩

চমেকে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু

১৪

‘শুধু ফাঁসির আদেশ দিলেই হবে না, কার্যকরও করতে হবে’

১৫

পল্লবীর সেই ধর্ষণ ও হত্যা মামলা : আদালতে যা প্রমাণিত হলো

১৬

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / রায়ের পর কাঁদছেন স্বপ্না, নির্বাক সোহেল

১৭

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আসামি সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

১৮

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার রায় পড়া চলছে

১৯

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যা মামলা / আদালত প্রাঙ্গণে যেসব দাবি জানাচ্ছেন রায় শুনতে আসা মানুষ

২০
X