স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার টেস্ট দেখতে মাঠে ঢুকে পড়ল কুকুর

অদ্ভুত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত
অদ্ভুত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

গ্রানাডায় চলমান ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টেস্ট ম্যাচে ঘটল ব্যতিক্রমী এক ঘটনা। মাঠে ঢুকে পড়া এক কালো কুকুর খেলা বন্ধ করে দিল প্রায় দুই মিনিটের জন্য! ম্যাচ তখন জমে উঠেছে ঠিক তখনই মাঠের ডিপ কাভার অঞ্চলে হেঁটে এসে বসে পড়ে ‘অতিথি’ এই কুকুরটি।

অজিরা চেষ্টা করেও যখন কুকুরটিকে সরাতে ব্যর্থ, তখন মাঠে নামানো হয় সম্প্রচারকারী প্রতিষ্ঠানের ড্রোন! সেই ড্রোন উড়তে উড়তে কাছে যেতেই ভয় পেয়ে মাঠ ছেড়ে দৌড়ে পালায় কুকুরটি। ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।

ক্রিকেট ডট কম ডট এইউ তাদের ব্লগে লেখে, ‘একটা কুকুর মাঠে ঢুকে পড়েছে! ডিপ কাভারে সে যেন নিজেকে ফিল্ডার ভাবছে। কামিন্স-হ্যাজলউডের অনুরোধে পাত্তাই দিল না। শেষমেশ ড্রোন পাঠাতে হলো তাড়াতে!’

মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে আনন্দের রোল পড়ে যায় এই ঘটনা ঘিরে। সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, ‘এমন দৃশ্য কেবল ওয়েস্ট ইন্ডিজেই দেখা যায়!’ কেউ আবার মজা করে বলেন, ‘এটা টেস্ট ক্রিকেট না, পাড়ার ম্যাচ মনে হচ্ছে!’

অবশ্য অস্ট্রেলিয়ার জন্য পরিস্থিতি অতটা মজার ছিল না। কুকুর চলে যাওয়ার ঠিক পরেই হ্যাজলউডের একটি বল স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা হাঁকান ব্র্যান্ডন কিং। সেই সময় উইন্ডিজ দলের ব্যাটিং পার্টনারশিপ ছিল ম্যাচের সবচেয়ে বড়—৫৮ রানের।

খেলা মাঠে গড়ালেও ওয়েস্ট ইন্ডিজের কুকুর-বন্ধু যেন নিজের মতো করেই শো চুরি করে নিল। তবে কুকুরটির উপস্থিতি যেন সৌভাগ্যই বয়ে আনল স্বাগতিকদের জন্য। ইতিহাসে লেখা থাকল, কামিন্স-হ্যাজলউড যা পারেননি, তা করল ড্রোন!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাইরাল অডিওর জেরে পদ হারালেন বিএনপি নেত্রী

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

১০

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১১

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১২

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১৩

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৪

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৫

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৬

বাস খাদে পড়ে নিহত ৪

১৭

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৮

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৯

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

২০
X